Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সব চাকরিজীবীর আয়ে কর রিটার্ন বাধ্যতামূলক

    আগস্ট ৩১, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশে এখন সব ধরনের চাকরিজীবীর জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা আরও কঠোরভাবে কার্যকর হয়েছে। করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জন্য নতুন আয়কর নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে চাকরিজীবীদের কোন কোন আয় করযোগ্য হিসেবে গণ্য হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

    নির্দেশিকা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মোট ১৫ ধরনের আয় করের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বকেয়া বেতন, বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত অতিরিক্ত বেতন, বাড়িভাড়া, মাসিক চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা। ধর্মীয় বা সামাজিক উৎসব উপলক্ষে পাওয়া উৎসব ভাতা, সহায়ক কর্মীর জন্য প্রাপ্ত আর্থিক সুবিধা এবং অব্যবহৃত ছুটি নগদায়নের অর্থও করযোগ্য হিসেবে ধরা হয়েছে। এছাড়া বিশেষ অবদানের জন্য প্রাপ্ত সম্মানী বা পুরস্কার, অফিসে বাড়তি সময় কাজের বিনিময়ে পাওয়া ওভারটাইম ভাতা, বৈশাখী ভাতা, সরকারি ভবিষ্য তহবিলে জমাকৃত টাকার সুদ, চাকরি ছাড়ার সময় প্রাপ্ত লাম্পগ্র্যান্ট ও গ্র্যাচুইটি—সবকিছুই করের আওতায় এসেছে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা নিয়মিত বেতন-ভাতার বাইরে যেকোনো আর্থিক সুবিধা পেলেও সেটি করযোগ্য আয়ের মধ্যে পড়বে।

    অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ১১ ধরনের আয় করের আওতায় ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন ও বিভিন্ন ভাতা, অগ্রিম বেতন বা জমে থাকা বেতন, চাকরি শেষে প্রাপ্ত অ্যানুইটি, পেনশন কিংবা আনুতোষিক অর্থ। পাশাপাশি চাকরির অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া পারকুইজিট—যেমন বিনা খরচে বাড়ি, বিদ্যুৎ বা ফোন সুবিধা—এসবও করযোগ্য হিসেবে গণ্য হবে। বেতন বা মজুরির পরিবর্তে অন্য কোনো আর্থিক সুবিধা, কর্মচারী শেয়ার স্কিম থেকে আয়, অফিস থেকে বিনা খরচে বা কম খরচে পাওয়া আবাসন ও গাড়ি সুবিধা, এমনকি নিয়োগকর্তার দেওয়া বিশেষ সুবিধা যেমন ক্লাব সদস্যপদ বা ভ্রমণ সুবিধার আর্থিক মূল্যও করের আওতায় পড়বে। তাছাড়া কোম্পানির পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে প্রদত্ত চাঁদাও করযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ড বলছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের চাকরিজীবীদের জন্য করযোগ্য আয়ের তালিকা আলাদা হলেও তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আর কোনো বিভ্রান্তি থাকবে না। মূলত বেতন ছাড়াও চাকরিজীবীরা যেসব অতিরিক্ত আর্থিক সুবিধা পান, সেগুলো এখন সরাসরি করের আওতায় চলে এসেছে। ফলে প্রত্যেক চাকরিজীবীর জন্য রিটার্ন দাখিল এখন একটি নিয়মিত ও অপরিহার্য দায়িত্বে পরিণত হয়েছে। ●
    অকা/রা/ই/সকাল/৩১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    মার্চে রফতানিতে বড় ধাক্কা – টানা পতনের অষ্টম মাস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.