Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সর্বোচ্চ ঝুঁকি হিসাবে খেলাপি ঋণ চিহ্নিত

    ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৪৯ পূর্বাহ্ণUpdated:ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৪৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংক খাতের ঝুঁকি নিরূপণে নতুন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণের বৃদ্ধিকে সর্বোচ্চ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ঋণের বিপরীতে জামানতের মূল্যমান হ্রাস পেলে, ব্যাংকের চাহিদার চেয়ে প্রভিশন সংরক্ষণ কম হলে, গ্রাহকদের আমানত তোলার প্রবণতা বেড়ে গেলেও ব্যাংকের জন্য ঝুঁকি হিসাবে বিবেচনা করতে হবে।

    কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারির মাধ্যমে নীতিমালার বিষয়ে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক খাত সংস্কারের আওতায় এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোর বিভিন্ন সূচকের মানদণ্ড আরও কঠোর করার পাশাপাশি আন্তর্জাতিক মানের করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে এখন থেকে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে।

    নীতিমালায় বলা হয়, ব্যাংকগুলোর খেলাপি ঋণ অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেলে তা হবে সর্বোচ্চ মানের ঝুঁকি। এর মধ্যে কোনো ব্যাংকের খেলাপি ঋণ ৩ শতাংশ অথবা সংশ্লিষ্ট ব্যাংকের সাম্প্রতিক পাঁচ ত্রৈমাসিকে খেলাপি ঋণ গড়ে এর বেশি বাড়লে তা হবে নিম্নমানের ঝুঁকি। তবে এর বেশি বাড়লে তা পর্যায়ক্রমে উচ্চ ঝুঁকিতে পৌঁছবে। কোনো ব্যাংকের দুজন শীর্ষ ঋণগ্রহীতা খেলাপি হলে তা হবে নিম্নমানের ঝুঁকি। শীর্ষ তিনজন ঋণগ্রহীতা খেলাপি হলে তা হবে মাঝারি মানের ঝুঁকি এবং শীর্ষ পাঁচজন ঋণ গ্রহীতা খেলাপি হলে তা হবে বড় মানের ঝুঁকি।

    ঋণের বিপরীতে ব্যাংকের থাকা জামানতের মান কমে যাওয়াকে ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঋণের বিপরীতে ব্যাংকে থাকা মোট জামানতের মান ৩০ শতাংশ কমে গেলে তা হবে নিæমানের ঝুঁকি। ৪০ শতাংশ কমলে হবে মাঝারি মানের ঝুঁকি ও ৫০ কমলে হবে বড় মানের ঝুঁকি।

    ব্যাংকগুলোকে নিয়মিত ঋণ ও খেলাপি ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন রাখতে হয়। চাহিদার তুলনায় প্রভিশন ১০ শতাংশ কম থাকলে নিম্ন ঝুঁকি, ১৫ শতাংশ কম থাকলে মাঝারি মানের ঝুঁকি ও ২০ শতাংশ কম থাকলে বড় মানের ঝুঁকি হিসাবে চিহ্নিত করতে হবে।

    এভাবে ঋণ, সুদহার, বিনিময় হার, সম্পদ মান, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মানের ভিত্তিতে বিভিন্ন সূচকে ব্যাংকগুলোর ঝুঁকি নিরূপণ করতে হবে। এসব ঝুঁকি সমন্বয় করে ব্যাংকগুলোর সার্বিক ঝুঁকি নিরূপণ করতে হবে। এর মাধ্যমে কোনো ব্যাংক যদি অব্যাহতভাবে ঝুঁকির দিকে ধাবিত হয় তাহলে ওই ব্যাংকের আর্থিক অবস্থা উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে। একই সঙ্গে ঝুঁকির মাত্রা বাড়লে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।

    ব্যাংকগুলোর বিভিন্ন সূচকে ঝুঁকির মান নিরূপণ করতে হবে প্রতি ত্রৈমাসিকের শেষে। এর মধ্যে প্রতি বছরের মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর ত্রৈমাসিকের ঝুঁকিভিত্তিক প্রতিবেদন তৈরি করে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে পরবর্তী মাসের শেষ কর্মদিবসের মধ্যে। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.