Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    জুলাই ২২, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল জরুরিভিত্তিতে সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

    বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয় থেকে উত্থাপিত এ প্রস্তাব বাস্তবায়ন করবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

    জানা গেছে, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড, রক ফসফেট ও সালফার বিদেশ থেকে আমদানি করতে হয়। ২০২৬-২৭ অর্থবছরে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে ২ লাখ ৫ হাজার ৮০০ মেট্রিক টন ফসফরিক এসিড, ৯০ হাজার মেট্রিক টন রক ফসফেট, ১৫ হাজার মেট্রিক টন ব্রাইট ইয়েলো সালফার এবং ১৮ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড আমদানি করা প্রয়োজন।

    এসব কাঁচামাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। বর্তমানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর থেকে দরপত্র খোলার জন্য ৪২ দিন সময় নির্ধারিত রয়েছে। তবে এই দীর্ঘ সময়সীমা অনুসরণ করলে আন্তর্জাতিক বাজারের অনুকূল সুযোগ কাজে লাগানো সম্ভব হয় না- বলে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়।

    শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে আরও জানানো হয়, বর্তমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের সরবরাহ ও মূল্য পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের কাঁচামালের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা কমিয়ে ২১ দিন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

    তাই সারের উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ অব্যাহত রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন চাওয়া হলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোন করেছে।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    আমদানি দরপত্র সার

    এই বিষয়ে আরও সংবাদ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    বাজারে ফের বাড়ল সোনার দাম

    ২০৩১ লক্ষ্যপথে বাণিজ্যের নতুন রোডম্যাপ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.