Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    আগস্ট ৭, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংকের পর দ্বিতীয় ব্যাংক হিসেবে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংকের।

    এর আগে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়া হয়। ফলে পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত বাকি ব্যাংকগুলো থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। আর বাকি চারটি ব্যাংক-সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক ছিল চট্টগ্রামের বিতর্কিত এস আলম গ্রুপের দখলে। পরবর্তীতে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় তৈরি হওয়া আর্থিক বিপর্যয় সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকার এ পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে।

    একীভূত এই ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো কাগজে-কলমে একীভূত হলেও প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত নানা জটিলতা এখনও বিদ্যমান। বিশেষ করে ব্যাংকগুলোর আইটি ব্যবস্থা পুরোপুরি একীভূত করার কাজ এখনও শেষ হয়নি। ফলে বর্তমানে ব্যাংকগুলোকে তাদের পুরোনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশের ব্যাংকে রক্ষিত ‘নস্ট্রো’ হিসাবের লেনদেন পরিচালনা করতে হচ্ছে। প্রযুক্তিগত এই সমন্বয় শেষ হলেই পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি মুছে দিয়ে আনুষ্ঠানিকভাবে একক নামে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' হিসেবে পূর্ণাঙ্গ পথচলা শুরু হবে। একই সঙ্গে গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে শিগগিরই ব্যাংকটির পক্ষ থেকে নতুন নতুন আমানত ও ঋণ প্রকল্প চালু করার পরিকল্পনা করা হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

    সম্মিলিত ইসলামী ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ

    মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক

    ইউরোপে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ

    ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়ে গেছে: গভর্নর

    রাজপথ থেকে অ্যালগরিদম: বদলে যাওয়া রাজনীতির নতুন অধ্যায়

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ

    মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক

    ইউরোপে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ

    সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশই চুরি হয়ে গেছে: গভর্নর

    বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা, এলো ক্যাফে আমাজন

    রাজপথ থেকে অ্যালগরিদম: বদলে যাওয়া রাজনীতির নতুন অধ্যায়

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    বসুন্ধরায় আন্তর্জাতিক কফির অভিজ্ঞতা, শুরু হচ্ছে ক্যাফে আমাজন

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.