Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অনিশ্চিত সূচক, দুর্বল লেনদেন এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে শেয়ার বাজার থেকে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরের মধ্যে শেয়ার বাজার থেকে সরকারি আয়ের পরিমাণ নেমে এসেছে সর্বনিম্ন স্তরে।

    শেয়ার বাজারে লেনদেনের ওপর আরোপিত করই মূলত সরকারের এই রাজস্বের প্রধান উৎস। ফলে বাজারে দীর্ঘদিন ধরে লেনদেনের স্থবিরতা বিরাজ করায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সরকারি কোষাগারে। ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে শেয়ার বাজার থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে মাত্র ১১২ কোটি টাকা। এর আগের অর্থবছরে এই আয় ছিল ১৫৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব কমেছে প্রায় ৪১ কোটি টাকা, যা শতাংশের হিসাবে প্রায় এক-চতুর্থাংশের সমান।

    তুলনামূলকভাবে দেখা যায়, কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও শেয়ার বাজারে লেনদেনের গতি তুলনামূলকভাবে ভালো থাকায় ২০২১–২২ অর্থবছরে সরকার রাজস্ব আদায় করেছিল ২৮৬ কোটি টাকা। সে সময় ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩ লাখ ১৮ হাজার কোটি টাকা এবং দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।

    কিন্তু সময়ের ব্যবধানে চিত্রটি আমূল বদলে গেছে। সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে ডিএসইতে মোট লেনদেন কমে দাঁড়িয়েছে মাত্র ১ লাখ ২৫ হাজার কোটি টাকায়। একই সময়ে দৈনিক গড় লেনদেন নেমে এসেছে ৫২২ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এই লেনদেন সংকোচনের সরাসরি প্রতিফলন পড়েছে সরকারের রাজস্ব আয়ে।

    গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ার বাজারে স্বল্পমেয়াদি এক ধরনের আশাবাদ দেখা দিয়েছিল। সে সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ১৬ পয়েন্টে উঠে যায় এবং কয়েকটি দিনে লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি টাকার সীমাও অতিক্রম করে। তবে এই ইতিবাচক ধারা বেশিদিন টেকেনি।

    সামষ্টিক অর্থনীতির চাপ, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রত্যাশার তুলনায় দুর্বল মুনাফা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণের কারণে বাজার ধীরে ধীরে আবার নিম্নমুখী হয়ে পড়ে। মে মাসের শেষ দিকে সূচক নেমে আসে ৪ হাজার ৬১৫ পয়েন্টে। অর্থবছর শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৮৩৮ পয়েন্টে, যা পুরো বছরে প্রায় ৯ শতাংশ পতনের ইঙ্গিত দেয়।

    নতুন করে বাজারে পুঁজি প্রবাহ না বাড়ায় লেনদেন কার্যক্রম আরও সংকুচিত হয়েছে। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় শেয়ার বাজারের বাজারমূলধনের অনুপাত নেমে এসেছে মাত্র ১২ শতাংশে। অর্থনীতির আকারের তুলনায় এই অনুপাত পুঁজিবাজারের দুর্বলতা এবং দীর্ঘমেয়াদি কাঠামোগত সমস্যাকেই স্পষ্টভাবে তুলে ধরে।

    এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শেয়ার বাজার সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। বাজারে যত বেশি কেনাবেচা হবে, সরকারের আয়ও তত বাড়বে। কিন্তু গত অর্থবছরে বাজারে কার্যত কোনো গতি না থাকায় রাজস্ব আদায় ইতিহাসের নিম্নস্তরে নেমে গেছে।’

    তিনি আরও বলেন, নতুন সরকার যদি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এবং শেয়ার বাজারে আস্থা পুনর্গঠনে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে সরকারের এই রাজস্ব প্রবাহ আবার ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরে আসতে পারে। ●

    অকা/পুঁবা/ই/সকাল/১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.