Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২৫ চৈত্র, ১৪৩২ | ৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনবো পুঁজি বাজারে – বিএসইসি চেয়ারম্যান

    আগস্ট ৩০, ২০২৪ ৬:৪১ পূর্বাহ্ণUpdated:আগস্ট ৩০, ২০২৪ ৬:৪১ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    পুঁজি বাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চাই উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, আমরা পুঁজি বাজারে স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। আমাদের প্রধান কাজ হচ্ছে বাজারে সুশাসন ফিরিয়ে আনা। তিনি বলেন, আমরা কমপ্লায়েন্স থেকে অনেক দূরে সরে গেছি। গত ১৪ বছরের অনিয়ম ১৪ মাসে দূর করা সম্ভব না। তবে যত দ্রুত সম্ভব সেটা করা হবে। একই সঙ্গে আগের দুর্নীতিগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    ১৮ আগস্ট আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা ৩ দিনে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো ভালোভাবে এগিয়ে নেব। আমাদের প্রথম কাজ হচ্ছে, মার্কেটের সুশাসন ফেরানো। গত ১৪ বছরের অনিয়ম খুব সহজে সরাতে পারব না। তবে আমরা লেগে থাকলে আগের জায়গায় যেতে পারব। প্রত্যেকে যদি প্রপারলি কাজটা করি তাহলে হয়তো আমরা একটা আস্থার জায়গা আসতে পারব। আমাদের সবার উচিত আস্থায় জায়গা তৈরি করা।

    খন্দকার রাশেদ মাকসুদ আরও বলেন, আমরা দুটি স্ট্রিমে কাজ করব। একটা কোর এবং অন্যটি নন কোর এরিয়া নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে লেনদেনে স্বচ্ছতা ফিরিয়ে আনা, এটা আমাদের মূল ফোকাস। বাজারে ম্যানিপুলেশন যেন না হয়। লেনদেন তদারকি কারা করছেন, কী ব্যবস্থা নিচ্ছেন, তারা এটা মনিটরিংয়ে দ কিনা সেগুলো দেখা হবে বলে।

    চেয়ারম্যান বলেন, আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে গর্ভনেন্স প্রতিষ্ঠা করা। বোর্ডের রিপ্রেজেন্টেটিভের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা ইন্টারনাল অডিট জোরদার করব। ইন্টারমিডিয়েটস প্রতিষ্ঠানের গর্ভনেন্সে জোর দিতে হবে। এসব প্রতিষ্ঠানের বোর্ড গঠনে সুশাসন নিশ্চিত করা হবে।

    তিনি আরও বলেন, ৩৮০টি লিস্টেড কোম্পানির গর্ভনেন্সে ব্যাপারে আমরা শক্তভাবে কাজ করব। স্বাধীন পরিচালক নিয়ে আমরা কাজ করব; যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখব, কিছু কিছু কোম্পানিতে অনেক ভালো লোক আছেন এবং কিছু কিছু কোম্পানিতে গ্যাপও আছে, স্বাধীন পরিচালক বিনিয়োগকারীদের ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন। এজন্য এখানে মনিটরিংটা ভালোভাবে করতে হবে।

    চেয়ারম্যান বলেন, আমাদের তৃতীয় কাজটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট, আমাদের নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসতে হবে। গত কয়েক বছর ধরে বেশ কিছু ট্রানজেকশন হয়েছে, এটা নিয়ে খুব শিগগিরই রিভিউ করতে হবে। যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্নীতিবাজ আবার তৈরি হবে।

    এক প্রশ্নের জবাবে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সুশাসন ঘর থেকে শুরু হবে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কোজ একটা মনিটরিং থাকবে। পুঁজি বাজারকে গত ২৫-৩০ বছরে অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়নি। একটা রিফর্ম শুরু হয়েছে। আমরা সুশাসন ঠিক করতে পারি, প্রডাক্ট ঠিক করতে পারি কিন্তু আমাদের চিন্তা ধারায় সূচক কী হলো, কোথায় গেলো, এটা ভাবা নয়। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পুঁজি বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    দেশের জ্বালানি নিরাপত্তা

    মার্চে রফতানিতে বড় ধাক্কা – টানা পতনের অষ্টম মাস

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    ইসলামী ব্যাংকে তারল্য সংকট মোকাবিলায় ইন্টারব্যাংক বাজারের উদ্যোগ

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    রফতানি কমে আমদানির চাপে বাড়ছে বাণিজ্য ঘাটতি

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জ্বালানি অনিশ্চয়তায় শিল্পের ভরসা: ছাদে ছাদে সৌরবিদ্যুৎ

    অতিরিক্ত তারল্য সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিল উদ্যোগ

    জিরো ওয়েটিং টাইমে ফিরল চট্টগ্রাম বন্দর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    অসময়ে কৃষি ঋণ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.