Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    হঠাৎ বেড়েছে পাটের দাম

    অক্টোবর ২৬, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ২৬, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অন্তর্বর্তী সরকার প্লাস্টিকের বস্তা, ব্যাগসহ বিভিন্ন পণ্য উৎপাদন, ব্যবহার, বেচা ও কেনা পর্যায়ক্রমে নিষিদ্ধ করছে। ফলে গ্রামীণ মজুদদাররা প্রচুর পাট গুদামজাত করতে শুরু করেছেন। এতে পাটের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বাজারে। পাটকলমালিক সূত্রে এসব তথ্য মিলেছে।

    এ মৌসুমে মণ প্রতি ২২০০ টাকার পাট ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে পাটের দাম প্রায় দেড়গুণ বেড়েছে নীলফামারীর সৈয়দপুরে। ফলে এলাকার ছয়টি পাটকল এখন বন্ধের উপক্রম।

    উত্তরের শিল্প শহর সৈয়দপুরে রয়েছে ছয়টি পাটকল। এসবে মূলত সুতালি ও বস্তা উৎপাদন হয়ে থাকে। সৈয়দপুর বিসিক শিল্পনগরে অবস্থিত পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রাজকুমার পোদ্দার রাজু জানান, তাদের পাটকলটিতে প্রতিটিন ১০ মেট্রিকটন বস্তা উৎপাদন হয়ে আসছিল। বর্তমানে বাজারে পাটের চরম সংকট দেখা দিয়েছে। দামও বেশি। এতে করে মিলের উৎপাদন নেমে এসেছে চার মেট্রিকটন।

    তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ১ নভেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

    তিনি বলেন, ঘোষণাটি নিঃসন্দেহে যুগান্তকারী। তবে এ সুযোগে এক শ্রেণির মজুদদার কাঁচা পাট মজুদ করতে শুরু করেছেন। কারণ প্লাস্টিক বন্ধ হলে পাটের বস্তা ও ব্যাগের চাহিদা বাড়বে। আমরা আশেপাশের হাটবাজারগুলোতে দেখছি, হঠাৎ পাট উধাও হয়ে গেছে। গ্রামীণ জনপদেই এসব পাট মজুদ করা হচ্ছে।

    ইকু জুট প্রসেসের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম জানান, মৌসুমের শুরুতে জুন-জুলাই মাসে আমরা কিছু পাট কিনেছিলাম। তখন বাজার স্বাভাবিক ছিল। সে সময় প্রতিমণ পাট ২২০০ থেকে ২৪০০ টাকা টাকায় কিনেছি। সেই পাটের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫০০ থেকে ৩৬০০ টাকায়। এতে করে পাটকল চালানো কঠিন হয়ে পড়বে।

    পাটকল সূত্র জানায়, একটি বস্তা উৎপাদনে প্রায় এক কেজি কাঁচা পাটের প্রয়োজন হয়। সব মিলিয়ে খরচ পড়ে ১৪৫ টাকা। অথচ ওই বস্তা বাজারে বিক্রি করতে হয় ৯০ থেকে ১০০ টাকায়। এটি মিল মালিকদের জন্য বিশাল ক্ষতি।

    সৈয়দপুর-রংপুর সড়কের পাশে কলাবাগানে অবস্থিত রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সুশীল কুমার দাস জানান, বেশি টাকা দিয়েও পাট সংগ্রহ করা যাচ্ছে না। পাটের দাম বাড়লেও মিল তো চালাতে হবে। শ্রমিক-কর্মচারীদের বসিয়ে রাখা যাবে না। পাট মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ●

    অকা/পবা/ফর/সকাল/২৬ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.