অর্থকাগজ প্রতিবেদন ●
‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১৫-১৬ মে ২০২৫ সময়ে ১৯তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
দেশের জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে এক কার্গো যুক্তরাজ্য থেকে এবং আর এক কার্গো সিঙ্গাপুর থেকে আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৭৪৪ টাকা। ১৭ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির করা হবে। প্রতি এমএমবিটিইউ ১১.৮৪ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকা।
বৈঠকে অপর এক প্রস্তাবে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৫-২৬ মে ২০২৫ সময়ে ২১তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার৷ সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। ●
অকা/জ্বালানি/ফর/বিকাল/১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 11 months আগে

