Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণUpdated:জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে দীর্ঘদিন ধরে চলমান এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি ও মূল্যচাপ সামাল দিতে আমদানি পর্যায়ে আরোপিত ভ্যাট (মূসক) হ্রাসের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে এলপি গ্যাস উৎপাদনের ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছে মন্ত্রণালয়টি। যদিও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে এই প্রস্তাব গ্রহণ করেছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

    জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের মতে, উচ্চ কর কাঠামোর কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে দামের ওপর।

    চিঠিতে আরও বলা হয়, আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার করা জরুরি। এতে করে উৎপাদকদের ব্যয় কমবে, সরবরাহ বাড়বে এবং সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—এলপি গ্যাসের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এ জ্বালানি পণ্যটির দাম ধরে রাখা।

    এ বিষয়ে এনবিআর সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রণালয়ের পাঠানো চিঠি তারা পেয়েছে এবং বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনাধীন রয়েছে। তবে কর হার কমানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আরও বিশ্লেষণ ও অভ্যন্তরীণ আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

    এনবিআরের ভ্যাট বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা, বাজার পরিস্থিতি এবং ভোক্তা স্বার্থ—সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি ইঙ্গিত দেন।

    বাজার সংশ্লিষ্টদের ধারণা, প্রস্তাবিত ভ্যাট ছাড় কার্যকর হলে এলপি গ্যাসের আমদানি ও উৎপাদন ব্যয় কমবে, যার ইতিবাচক প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পড়তে পারে। বিশেষ করে বর্তমান সংকটময় সময়ে এটি সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির কারণ হতে পারে। তবে শেষ পর্যন্ত এনবিআর কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে এলপি গ্যাস বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি।

    আমার দৃষ্টিতে, জ্বালানি নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াই হবে বাস্তবসম্মত পদক্ষেপ। বিলম্ব হলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থেকে যায়, যা দীর্ঘমেয়াদে ভোক্তা ও অর্থনীতি—উভয়ের জন্যই নেতিবাচক হতে পারে। ●

    অকা/জ্বা/ই/দুপুর/১১ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.