অর্থকাগজ প্রতিবেদন ●
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পর্ষদ সভা ১৫ জুলাই বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে ছিল ২০ টাকা ১৭ পয়সা।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৭ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ২০২১ সাল শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ৯৯ পয়সায়।
১১ জুলাই কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৮ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪১ টাকা ৪০ ও ৬২ টাকা ৫০ পয়সা। ●
অকা/বীমা/ফর/সকাল/১৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
