অর্থকাগজ প্রতিবেদন> 

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্সে এমন শক্তিশালী প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের ধারাবাহিক অবদানের ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা আয় ও সামষ্টিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version