অর্থকাগজ প্রতিবেদন ●
ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টন আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।

২৯ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 

অকা/আখা/ফর/বিকাল/২৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version