Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    আগস্ট ১৯, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিনোদন ডেস্ক> 

    দীর্ঘ ১৯ বছর পর ফের শিভম পণ্ডিত রুপে রূপালি পর্দায় ফিরেছেন বলিউড তারকা ইমরান হাশমি। আর তাতেই বক্স অফিসে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।

    ২০০৭ সালের কাল্ট ক্লাসিক আওয়ারাপানের বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ প্রথম উইকএন্ডেই বক্স অফিসে ঝড় তুলে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

    ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের মতে, রবিবার মুক্তির ৩য় দিনে শুধু ভারতেই ৩১.২০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। এর বাইরে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১০.১০ কোটি রুপি।

    ভারতের স্বাধীনতা দিবসের আবহ ও সাপ্তাহিক ছুটির দিনকে কাজে লাগিয়ে সিনেমাটি ভারতের বাজারে একাই ৯৮.১০ কোটি রুপির গ্রস কালেকশন তুলেছে। আন্তর্জাতিকভাবে ৩ দিনে আয় করেছে মোট ১২ কোটি রুপি।

    শনিবারের তুলনায় রবিবারে আয়ে ২৩ শতাংশ পতন ঘটলেও প্রথম দিনের আয়কে অনায়াসেই ছাপিয়ে গেছে সিনেমাটি। আর এর মধ্য দিয়েই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ও বড় বক্স অফিস সাফল্য হাতালেন ইমরান হাশমি।

    সিনেমায় শিভম পণ্ডিত চরিত্রে ইমরানের প্রত্যাবর্তনই এর মূল চালিকাশক্তি বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। বিখ্যাত বিনোদন মাধ্যম নিউজ১৮ সিনেমাটিকে ৫-এর মধ্যে ৩ স্টার দিয়ে লিখেছে, ‘এই সিনেমাটির মূল প্রাণ ইমরান হাশমি। তিনি ২০০৭ সালের সেই তরুণ শিভমকে হুবহু নকল করার চেষ্টা করেননি; বরং দুই দশক ধরে বুকের ভেতর যন্ত্রণা চেপে রাখা এক ক্লান্ত, পরিণত মানুষকে ফুটিয়ে তুলেছেন। অনেক জায়গায় কোনো কথা না বলেও শুধু চোখের এক্সপ্রেশন দিয়ে অসাধারণ অভিনয় করেছেন তিনি। আর শেষ দিকে আহত এক মানুষের নির্মম যোদ্ধায় রূপ নেওয়ার মুহূর্তটি দর্শকদের পুরোপুরি মুগ্ধ করে।’

    নিতিন কক্কর পরিচালিত এবং বিশেষ ভাট প্রযোজিত এই অ্যাকশন-ড্রামা থ্রিলারে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এছাড়া পার্শ্বচরিত্রে নজর কেড়েছেন সুরিন্দর ভিকি, পুরান গাব্বি ও অতুল কুমার।

    সপ্তাহের শুরুতেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়ায় সিনেমাটির আগামী দিনগুলোর ব্যবসা নিয়ে দারুণ আশাবাদী প্রযোজক ও বক্স অফিস বিশেষজ্ঞরা!

    ইমরান হাশমি বলিউড তারকা

    এই বিষয়ে আরও সংবাদ

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    কলকাতায় পদযাত্রায় জয়ার আহসানের অংশগ্রহণ শ্রীলেখার কটাক্ষ

    সংগীতশিল্পী মনির খানের ৩০ লাখ সাবস্ক্রাইবার

    যে চার শিক্ষার কথা জানালেন জোভান

    ‘আন্ধার’-এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    লাইফ বীমা কোম্পানির সিইওদের সনদ ও নিয়োগের তথ্য চেয়েছে আইডিআরএ

    সামাজিক দায়বদ্ধতায় ইনার হুইল আরুণ্য ক্লাবের বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

    জ্বালানি-অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার

    ভারতে সর্বোচ্চ সম্মান পাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

    ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল

    শেখ হাসিনাকে ঘিরে বিরোধ, ঝুঁকিতে ঢাকা-দিল্লি সম্পর্ক

    দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

    অর্থবছরের সময়কাল বদলাচ্ছে সরকার

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.