অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, ৯ মার্চ দুপুরে দুটি বাংলাদেশি ট্রাকে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু নেপালে রফতানি করে থিংকস টু সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান। এ নিয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কয়েক ধাপে বাংলাদেশ থেকে এক হাজার ৩৮৬ মেট্রিক টন আলু রফতানি করা হলো নেপালে।
আলুগুলো নেপালের ঝাপা বির্তামোদে নামক এলাকায় অপেক্ষা সবজি ভাণ্ডারে পাঠানো হয়েছে বলেও স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র জানিয়েছে।
এদিকে স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশি পাঁচটি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রফতানি করা হয়। এর পর এ বন্দর দিয়ে আলু রফতানি বন্ধ থাকার পর ৯ মার্চ আবার আলু রফতানি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি ট্রাকে ৪২ মেট্রিক টন আলু নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। ●
অকা/বাণিজ্য/ফর/রাত/৯ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
