Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ৪৬ কোটি টাকা বাড়লো আফতাব অটোমোবাইলসের দাম

    জুন ১১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    লোকসানে নিমজ্জিত আফতাব অটোমোবাইলস লিমিটেড মন্দার শেয়ার বাজারে দাম বাড়ার েেত্র সম্প্রতি দাপট দেখিয়েছে। শেষ পাঁচ কার্যদিবসের মধ্যে ৪ দিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।

    এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে থাকায় গত সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ায় শীর্ষস্থানটিও দখল করেছে এই কোম্পানির শেয়ার।

    কোম্পানি লোকসানে নিমজ্জিত হলেও ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে ঘোষিত এই লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের বুঝিয়ে দেয়নি কোম্পানিটি। যে কারণে পচা জেড গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির। এমনকি সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ীও কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে।

    গত সপ্তাহে লেনদেন হওয়া চার কর্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯ টাকা ৩০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৫ টাকা ৯০ পয়সা।

    এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজি বাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০২২ ও ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

    এছাড়া ২০২০ ও ২০১৯ সালে ১০ শতাংশ করে নগদ, ২০১৮ সালে ১২ শতাংশ নগদ, ২০১৭ সালে ১৬ শতাংশ নগদ, ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ ও ২০১৫ সালে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ একসময় কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতো। তবে ২০২৪ সাল থেকে কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারপ্রতি ১ টাকা ৪১ পয়সা লোকসানের পর চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১ পয়সা লোকসান করেছে।

    এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ২৯ দশমিক ৩২ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ২২ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৪৬ শতাংশ আছে।

    এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনালী আঁশের ১১ দশমিক ৮৯ শতাংশ, তিতাস গ্যাসের ১১ দশমিক ১১ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১০ দশমিক ৭৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১০ দশমিক ৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৪০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৪৫ শতাংশ এবং এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৫ শতাংশ দাম বেড়েছে।

    আফতাব অটোমোবাইলসের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল দেশ গার্মেন্টসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। ১২ দশমিক ৩৫ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এমএল ডাইং। ●

    অকা/আখা/ফর/রাত/১১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.