Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    আগস্ট ৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থনৈতিক প্রতিবেদক

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে। সম্প্রতি ভারতের রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ তথ্য জানিয়েছেন।

    আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (এপ্রিল ২০২৬) প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মূল্যে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

    এই লক্ষ্য বাস্তবায়নে সরকার কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তি খাতকে কেন্দ্র করে সমন্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশল গ্রহণ করেছে। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে রেখে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    উৎপাদন ও শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়াতে ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI)’, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘পিএম গতিশক্তি’ এবং নতুন লজিস্টিকস নীতির আওতায় দেশীয় উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, জরুরি ঋণ নিশ্চয়তা প্রকল্প (ECGS), ‘উদ্যম রেজিস্ট্রেশন’ এবং ‘পিএম বিশ্বকর্মা’ কর্মসূচির মাধ্যমে এমএসএমই খাতকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সেবা ও প্রযুক্তিনির্ভর খাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)ভিত্তিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জাতীয় আতিথেয়তা ইনস্টিটিউট, আঞ্চলিক মেডিকেল হাব এবং অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিকস (AVGC) খাতের জন্য কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।

    এ ছাড়া সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, পরিচ্ছন্ন জ্বালানি এবং বায়োফার্মাসিউটিক্যালসের মতো কৌশলগত শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘পিএম-সেতু (PM-SETU)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

    কৃষি খাতে সেচব্যবস্থা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফসলের বহুমুখীকরণ এবং বাজারজাতকরণ সহজ করার উদ্যোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্প্রসারণ, পণ্য ও সেবা কর (GST) এবং আয়কর সংস্কারের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে।

    এদিকে, রাজ্যসভায় আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে সারফায়েসাই (SARFAESI) আইনের আওতায় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি রুপির দাবির বিপরীতে ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা দায়ের করেছে। এসব মামলার মাধ্যমে ইতোমধ্যে ৩২ হাজার ৪৬৬ কোটি রুপি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 9 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    বসুন্ধরায় আন্তর্জাতিক কফির অভিজ্ঞতা, শুরু হচ্ছে ক্যাফে আমাজন

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.