Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    জুন ১০, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার স্বত্ব কিনতে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ভ্যাট ও আয়করসহ এর মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা। তবে এই অর্থের প্রায় পুরোটাই বিজ্ঞাপন ও সম্প্রচার স্বত্ব বিক্রির মাধ্যমে উঠে আসবে বলে জানিয়েছে সরকার।

    সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    তিনি বলেন, ফিফার সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার মূল্য প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়কর যুক্ত হলে মোট ব্যয় দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

    তবে সরকার বা বিটিভিকে এ জন্য কোনও ভর্তুকি দিতে হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।

    ইয়াসের খান চৌধুরী বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া ও নীতিমালার আলোকে এবারের বিশ্বকাপ সম্প্রচারের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন এবং সম্প্রচার স্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থই আদায় করা সম্ভব হয়েছে।

    তিনি জানান, গ্রামীণফোন, বাংলালিংকসহ কয়েকটি টেলিকম অপারেটর এবং টি স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপ সম্প্রচারের সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া বিভিন্ন মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখা যাবে।

    প্রতিমন্ত্রী বলেন, আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল বিটিভিকে যেন অতিরিক্ত কোনও আর্থিক বোঝা বহন করতে না হয়। ইতোমধ্যে প্রায় ৯৬ শতাংশ অর্থ পুনরুদ্ধারের চুক্তি সম্পন্ন হয়েছে। বাকি অংশও আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিজ্ঞাপন থেকে উঠে আসবে।

    তিনি আরও বলেন, সরকারের কোনও ভর্তুকি প্রয়োজন হচ্ছে না এবং বিটিভিরও কোনও আর্থিক ক্ষতি হবে না।

    অতীতের তুলনায় এবার কম ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনা সম্ভব হয়েছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, আগে এ খাতে প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে আলোচনা ছিল। স্বচ্ছতা ও সাশ্রয়ী মূল্যে এবার চুক্তি সম্পন্ন করা হয়েছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে ৯৬ কোটি টাকা ব্যয়ে সম্প্রচার স্বত্ব কেনা হলেও বিটিভির আর্থিক লাভ হয়নি। তবে এবার সম্প্রচার স্বত্ব কেনার অর্থ প্রায় পুরোপুরি পুনরুদ্ধার হওয়ায় সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

     

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ফিফা বিটিভি বিশ্বকাপ

    এই বিষয়ে আরও সংবাদ

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    জাতীয় মিল্ক চকোলেট দিবস আজ
    এক টুকরো মিল্ক চকোলেট, এক মুঠো আনন্দ

    আগে রিটার্ন, কম কর; দেরি করলেই জরিমানা

    আবার কমলো স্বর্ণের দাম

    বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা

    নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে কার্যকর করা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.