Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৪ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অধিকাংশ পোশাক শ্রমিক রাষ্ট্রীয় সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেননি

    ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অধিকাংশ পোশাক শ্রমিক রাষ্ট্রীয় সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেননি। এক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও সচেতনতার অভাবে প্রায় ৯৮ দশমিক সাত শতাংশ পোশাক শ্রমিক রাষ্ট্রীয় সর্বজনীন পেনশন স্কিমে (ইউপিএস) অংশ নেননি বলে এক গবেষণায় উঠে এসেছে। এর একটি কারণ হলো, শ্রমিকদের অনেকে পেনশনের জন্য ডিজিটাল আবেদনের প্রক্রিয়ার সঙ্গে পরিচিত নন।
    রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মতিঝিল, সূত্রাপুর, লালবাগ, গুলশান, বাড্ডা, সবুজবাগ, মিরপুর, পল্লবী ও মোহাম্মদপুর এলাকার ২০০ পোশাক শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এ গবেষণাপত্র তৈরি করা হয়।
    নেদারল্যান্ডসভিত্তিক মনডিয়াল এফএনভি ‘সর্বজনীন পেনশন স্কিম: বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষার সম্ভাবনার খোঁজ’ নামে গবেষণাটি পরিচালনা করে। সম্প্রতি রাজধানীর শ্রম ভবনে আলোচনা সভায় ওই গবেষণার তথ্য তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের উপ-পরিচালক (গবেষণা) মনিরুল ইসলাম। আরেকটি বড় কারণ ছিল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য প্রগতি স্কিমের জন্য যে পরিমাণ টাকা দিতে হয় এর পরিমাণ তুলনামূলক ‘বেশি’।
    গবেষণায় বলা হয়েছে, তাছাড়া চাকরি না থাকলেও টানা ১০ বছর পেনশনের টাকা পরিশোধ করতে হয়। সুরক্ষা স্কিমে ঋণ বা স্কিম তুলে নেওয়ার সুবিধা নেই। চাকরি পরিবর্তনেরও সুযোগ নেই। যদিও তথ্য বলছে, একই কারখানায় মাত্র আট শতাংশ শ্রমিক শুরু থেকে শেষপর্যন্ত কাজ করেন।
    গবেষণায় দেখা গেছে, ৬৪ দশমিক সাত শতাংশ পোশাক শ্রমিক প্রতি মাসে পেনশনের টাকা জমা দেওয়ার অবস্থায় নেই। ৭৫ দশমিক তিন শতাংশ পোশাক শ্রমিক পেনশন সম্পর্কে জানেনই না।
    প্রায় ৬১ দশমিক তিন শতাংশ শ্রমিক পেনশনের আওতায় আসতে আগ্রহী নন। কারণ তারা মনে করেন যে তাদের চাকরির নিশ্চয়তা নেই। পেনশনের আওতায় না আসার অন্যান্য কারণের মধ্যে আছে চাকরি হারানোর ভয়, ছাঁটাই, কর্মস্থলে দুর্ঘটনা, মৃত্যু, পেশাগত অসুস্থতা, আগুন ও বয়লার বিস্ফোরণ।
    দুর্বল সামাজিক সুরক্ষা ব্যবস্থা—যেমন পেনশন ও প্রভিডেন্ট ফান্ড না থাকা, এককালীন গ্র্যাচুইটি সুবিধা ও নগণ্য শিক্ষা ভাতার অভাব পেনশনের আওতায় না আসার কারণগুলোর অন্যতম।
    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় তহবিল গঠন করলেও সেই তহবিল পাওয়ার প্রক্রিয়া জটিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। প্রায় ৩০ শতাংশ উত্তরদাতার পরামর্শ—সরকার কিছুটা ভর্তুকি দিক।
    সমীক্ষায় কয়েকটি মূল সুপারিশের মধ্যে আছে টাকা জমা দেওয়ার পরিমাণ কমানো। যেমন সুরক্ষা স্কিমে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাধ্যতামূলক করা। বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকর্তার অংশগ্রহণ নিশ্চিত করা। চাকরি না থাকলে স্কিম তুলে নেওয়া ও ঋণ সুবিধা দেওয়া, সংকটের সময়ে সাময়িকভাবে টাকা জমা না দেওয়া এবং একই পেনশন আইডি দিয়ে চাকরি পরিবর্তনের সুযোগ দেওয়ারও সুপারিশ করা হয়।
    সমীক্ষায় আরও পরামর্শ দেওয়া হয়েছে- পোশাক শ্রমিকদের যারা একটি নির্দিষ্ট সময় চাকরি করেছেন বা ন্যূনতম পাঁচ বছর স্কিমে টাকা দিয়েছেন তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার পেনশন স্কিমে থাকা উচিত। পেনশন স্কিম ও এর পরিচালন ব্যবস্থা সম্পর্কে কর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
    এর সুফল সম্পর্কে শ্রমিকদের মধ্যে সচেতনতা ও আস্থা বাড়াতে যোগাযোগ কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বলেও গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে। ●

    অকা/তৈপোশি/ই/ সকাল, ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    মেধাও হোক ঋণের জামানত

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.