Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অস্থিতিশীল ডলার ও বিদ্যুৎ বিভ্রাট : বিপাকে দেশের উৎপাদন খাত

    আগস্ট ১, ২০২২ ৫:৩২ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলোতে ডলারের অস্থিতিশীল বিনিময় হার এবং তীব্র লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছে দেশের উৎপাদন খাত। ডলারের অস্থিতিশীল বাজার ও লোডশেডিংয়ের ফলে যে লোকসান দিতে হচ্ছে, তা কীভাবে পোষাবে বুঝতে পারছে না খাতটি। কোম্পানিগুলোও কাঁচামাল আমদানির জন্য নতুন ঋণপত্র (এলসি) খুলতে হিমশিম খাচ্ছে।

    এছাড়া অস্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের কারণে বাড়ছে পরিচালন খরচও। কারণ অনেক ইউনিট চালানো হচ্ছে জেনারেটর দিয়ে। এতে গ্যাস ও বিদ্যুতের বিলের সঙ্গে অতিরিক্ত ৩০ শতাংশ খরচ যোগ হচ্ছে।

    এই চ্যালেঞ্জ দুটি যোগ হওয়ার আগেই আকাশচুম্বী ফ্রেইট চার্জ, বিঘ্নিত সরবরাহ চেইন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ক্রমবর্ধমান ইনপুট খরচের জন্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ছিল।

    ডলারের অস্থিতিশীল বিনিময় হার ও চলমান বিদ্যুৎ ঘাটতির জন্য ব্যবসা পরিচালনায় অতিরিক্ত ২০ শতাংশ খরচ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের। যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস ও অপারেশনের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম বলেন, 'বর্তমান অনিশ্চয়তার কারণে আমরা হবিগঞ্জ শিল্প পার্ক এবং অন্যান্য দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করেছি, কারণ এখন আমাদের কাঁচামাল আমদানির খরচই ২০-৩০ শতাংশ বেড়ে গেছে। প্রতিযোগিতা-সক্ষমতা ধরে রাখার জন্য পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এখন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে খরচ কমানোর দিকে নজর দেওয়া হচ্ছে। তবে কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই বলে জানান মোহাম্মদ আলমগীর। এর পরিবর্তে তারা গাড়ি, পরিবহন, বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে ব্যয় কমানোর দিকে মনোযোগ দেবেন।

    প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিরুল হক এলসি খোলার সমস্যাগুলো তুলে ধরেন। আমরা ডলারপ্রতি ৯৪ টাকা রেটে একটা এলসি খুলেছিলাম। দুই সপ্তাহ পর যখন ব্যাংকে কাগজপত্র জমা দিই, সরকার তখন ডলারের দর বেঁধে দিয়েছিল ৯৬ টাকা, কিন্তু আমাদের ১০৬ টাকা দিতে হয়েছিল। উৎপাদন খাত কীভাবে অতিরিক্ত খরচ বহন করবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'এই অতিরিক্ত ব্যয় বহন করার ক্ষমতা আমাদের নেই। আর পণ্যের দাম সমন্বয় করেও এটা করা সম্ভব নয়। সরকার যদি এই বাড়তি খরচ মেটাতে সহায়তা না দেয়, তাহলে শিল্পগুলো টিকবে না বলে মন্তব্য করেন তিনি।
    #
    অকা/শিখা/দুপুর, ১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    অস্থিতিশীল ডলার

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.