সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট দুপুরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থমন্ত্রী সভায় বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস, বাঙালীর হৃদয়ে রক্ত ক্ষরণের মাস। অনুভূতি, উপলব্ধি ও মননশীলতার আশ্চর্য যন্ত্রণা বয়ে যাওয়ার মাস। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের অশ্রুর প্লাবনে একাকার হয়ে গিয়েছিল।তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা মহাপুরুষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে অভিহিত করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মন্ত্রী আরও বলেন,বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সকল মানুষের সমান অধিকার থাকবে আর তা বাস্তবায়নে তিনি কার্যক্রম শুরু করেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং আন্তরিকভাবে এ কাজে নিবেদিত হওয়া এবং আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য অর্থমন্ত্রী সকলের প্রতি আহবান জানান।        

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

আরো উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন এর চেয়ারম্যানগণ, বীমা কোম্পানির চেয়ারম্যানগণ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপ সচিবগণ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যগণ, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন এজেন্ট ট্রেনিং একাডেমির প্রধানগণ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের সভাপতি ও নির্বাহী সদস্যগণ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তাগণ।  খবর বিজ্ঞপ্তির

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version