বীমা খাতের নিয়ন্ত্রণবারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান মঙ্গলবার (৩০ মে) বিকেলে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান। এ সময় পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও উপ ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে ২০২০ সালের ১০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য এ নিয়োগ দেয়া হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/বীখা/রাত, ৩০ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version