Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    জুন ২২, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    রাজধানীর মানিক নগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জহির উদ্দিন (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে তার পৈতৃক একতলা বাড়িটি পুনর্নির্মাণের পরিকল্পনা করছেন। বয়সের ভারে ন্যুব্জ এই ষাটোর্ধ্ব ব্যক্তি একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তির মাধ্যমে জমি দিয়ে বহুতল ভবন নির্মাণ করতে চান। বিনিময়ে কয়েকটি ফ্ল্যাট পাওয়ার আশা করছেন, যা তার অবসর জীবনের আর্থিক নিরাপত্তার প্রধান ভিত্তি হতে পারে। তবে আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন কর প্রস্তাব তার সেই পরিকল্পনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে। কারণ, নির্মাণকাজ শুরু হওয়ার আগেই তাকে সম্ভাব্য কোটি টাকার করের হিসাব কষতে হচ্ছে।

    জহির উদ্দিনের এই উদ্বেগ এখন শুধু একজন জমির মালিকের ব্যক্তিগত দুশ্চিন্তা নয়; বরং সারা দেশের আবাসন খাতের বহুল আলোচিত একটি ইস্যুতে পরিণত হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত ‘মূলধনি মুনাফা কর’ বা ক্যাপিটাল গেইন ট্যাক্স।

    নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, কোনো জমির মালিক যদি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তিতে অংশ নেন, তাহলে চুক্তির আওতায় পাওয়া নগদ অর্থ (সাইনিং মানি), ফ্ল্যাট, নির্মাণকালীন ভাড়া সুবিধা কিংবা অর্থমূল্যসম্পন্ন অন্য যেকোনো সুবিধাকে ‘মূলধনি মুনাফা’ হিসেবে গণ্য করা হবে। জমির মূল অর্জনমূল্য বাদ দিয়ে অবশিষ্ট মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

    বাংলাদেশের আবাসন খাত মূলত যৌথ উন্নয়ন মডেলের ওপর নির্ভরশীল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা কিংবা রাজশাহীর মতো শহরগুলোর নগর সম্প্রসারণে এই পদ্ধতি দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এতে জমির মালিককে নির্মাণ ব্যয়ের ঝুঁকি নিতে হয় না, আবার ডেভেলপারকেও জমি কিনতে বিপুল অর্থ বিনিয়োগ করতে হয় না। ফলে উভয় পক্ষের জন্য এটি একটি কার্যকর ও লাভজনক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে নতুন করনীতি কার্যকর হলে এই প্রচলিত কাঠামো বড় ধরনের চাপে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের মতে, কর আরোপের বিষয়টি নয়, বরং করের সময় ও বাস্তবায়ন পদ্ধতিই মূল উদ্বেগের কারণ। তিনি বলেন, একজন জমির মালিক ফ্ল্যাট বুঝে পাওয়ার সময় প্রকৃত অর্থে কোনো নগদ আয় করেন না; তিনি কেবল একটি সম্পদের মালিক হন। সেই সম্পদ ভবিষ্যতে বিক্রি করে লাভ হবে কি না, সেটিও নিশ্চিত নয়। ফলে সম্পদ হাতে পাওয়ার মুহূর্তেই বড় অঙ্কের কর আরোপ অনেকের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

    নতুন বিধান অনুযায়ী, ফ্ল্যাট বা অন্য সম্পদ হস্তান্তরের সময়ই কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো জমির মালিক যদি ৫০ লাখ টাকা সাইনিং মানি এবং দেড় কোটি টাকা মূল্যমানের দুটি ফ্ল্যাট পান, তাহলে মোট প্রাপ্ত সুবিধার মূল্য দাঁড়াবে ২ কোটি টাকা। জমির ক্রয়মূল্য যদি ৮০ লাখ টাকা হয়ে থাকে, তাহলে নিট মুনাফা হবে ১ কোটি ২০ লাখ টাকা। এর ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে ১৮ লাখ টাকা।

    আরও বড় প্রকল্পের ক্ষেত্রে করের পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছাতে পারে। রিহ্যাবের মতে, এতে অনেক জমির মালিককে কর পরিশোধের জন্য ঋণ নিতে বা প্রাপ্ত ফ্ল্যাটের একটি অংশ বিক্রি করতে বাধ্য হতে হতে পারে।

    অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করে, জমির মালিক নগদ অর্থ হাতে না পেলেও তিনি একটি মূল্যবান সম্পদ অর্জন করছেন, যার বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব। ফলে সেই অর্থনৈতিক সুবিধাকে করের আওতায় আনা আন্তর্জাতিক করনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

    কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়ার মতে, নতুন বিধানের ফলে জমির মালিকদের করের দায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে নির্মাণকালীন ভাড়া সুবিধা, সাইনিং মানি এবং ফ্ল্যাটের বাজারমূল্য—সবকিছু মিলিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা হলে করের পরিমাণ অনেক ক্ষেত্রেই বড় অঙ্কে পৌঁছাবে। ভবিষ্যতে ফ্ল্যাট বিক্রির সময় আবারও লাভের ওপর কর দিতে হলে দ্বৈত করের প্রশ্নও সামনে আসতে পারে।

    আবাসন উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এই করব্যবস্থা কার্যকর হলে যৌথ উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমে যেতে পারে। এতে শুধু আবাসন খাত নয়, বরং রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, লিফট, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিবহন ও আসবাবপত্রসহ প্রায় ২৬৯টি শিল্প ও সেবাখাত নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে। উৎপাদন ও বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থানেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, কর আরোপের নীতিগত যৌক্তিকতা থাকলেও এর বাস্তবায়ন পদ্ধতি এমন হওয়া উচিত যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড নিরুৎসাহিত না হয়। তাদের পরামর্শ হলো, জমির মালিক যখন ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট বুঝে পাবেন, তখন নয়; বরং ভবিষ্যতে সেই ফ্ল্যাট বিক্রি করে প্রকৃত অর্থে নগদ মুনাফা অর্জনের সময় ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা অধিক বাস্তবসম্মত হতে পারে। এতে সরকারের রাজস্বও নিশ্চিত হবে, আবার জমির মালিকদেরও আগাম বড় অঙ্কের করের চাপ বহন করতে হবে না।

    ১ জুলাই যত ঘনিয়ে আসছে, ততই জমির মালিক, আবাসন উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট শিল্পখাতের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকের আশঙ্কা, বাস্তবতা বিবেচনা না করে করনীতি কার্যকর করা হলে আবাসন খাত দীর্ঘমেয়াদি মন্দার মুখে পড়তে পারে। ফলে পরিকল্পিত নগরায়ণ, পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনের পুনর্নির্মাণ এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন—সবকিছুই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

     

    সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

    আবাসন কর জমি বহুতল ভবন রাজস্ব

    এই বিষয়ে আরও সংবাদ

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    নতুন কর কাঠামোয় নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়বে: সিপিডি

    ডিজিটাল বন্ডেও থামছে না শুল্ক ফাঁকি

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে ফের দায়মুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    ‘দ্য ভেলভেট নাইট’-এ সুরের উচ্ছ্বাস

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার দরজা কি আবার খুলছে?

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিসর

    ৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই পরীক্ষা

    ইইউ বাজারে পোশাক রপ্তানিতে ধীরগতি

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    আলাদা ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স

    বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

    সৌদি আরবকে উড়িয়ে শীর্ষে স্পেন

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    এনবিআর সংস্কারে হাত দিয়েছে সরকার; দ্রুত বাস্তবায়ন

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    অবকাঠামো পুনর্বাসনে ৫৬০০ কোটি টাকার সুকুক, নিলাম আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.