Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আয়করের ই-রিটার্ন জমায় লাগবে না নথিপত্র

    অক্টোবর ২৪, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    করদাতাদের অনলাইনে রিটার্ন বা ই-রিটার্ন জমার সময় সহায়ক কোনো নথি বা কাগজপত্র আপলোড করতে হবে না। শুধু সংশ্লিষ্ট নথির তথ্যগুলো দিলেই হবে। ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম আছে- এমন যে কোনো ব্যাংক থেকে কর পরিশোধ করা যাবে।

    ২৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

    তিনি বলেন, শুরুতে করদাতাদের একটি অংশের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতে সব শ্রেণির করদাতাকেই অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করতে হবে। সে জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করদাতারা কর অফিসে না গিয়ে বিনা খরচে রিটার্ন দিতে পারেন। সশরীরে অফিসে গিয়ে কর পরিশোধ ধীরে ধীরে শূন্যতে নামিয়ে আনা হবে।

    ২২ অক্টোবর এনবিআরের এক বিশেষ আদেশে করদাতাদের একটি অংশের ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়, ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়নগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত বিভিন্ন আয়কর সার্কেলের অধিভুক্ত সব সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে ই-রিটার্ন দাখিল করতে হবে। এ ছাড়া অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সব তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীর। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) এবং নেসলে বাংলাদেশের সব কর্মকর্তা-কর্মচারীকেও অনলাইনে আয়কর রিটার্ন জমা করতে হবে।

    সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-রিটার্ন বাধ্যতামূলক না হলেও, যারা অনলাইনে শতভাগ রিটার্ন দাখিল করেছেন, তাদের মধ্যে থেকে নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে। করপোরেট প্রতিষ্ঠানেগুলোর রিটার্ন যাতে অনলাইনে আসে, সে বিষয়েও উৎসাহ দেওয়া হচ্ছে। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে এনবিআরে যত উদ্যোগ নেওয়া হবে, অর্থাৎ যা কিছু করা হবে- সব কিছুতেই অটোমেশন থাকবে। এ জন্য একটা মাস্টারপ্ল্যান তৈরি করা হবে।

    চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে বড় ধাক্কা খেয়েছে এনবিআর। ল্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতে অর্থ বছর শেষে ল্যমাত্রা পূরণ হবে কিনা- জানতে চাইলে আব্দুর রহমান খান বলেন, এনবিআর চেষ্টা করছে ল্যমাত্রা অর্জনের। জুলাই-আগস্টে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ ছিল। ফলে ভ্যাট-ট্যাক্স আদায় কম হয়েছে। এটা কাভার করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে করদাতারা এগিয়ে এলে ল্যমাত্রা অর্জন সম্ভব হতে পারে। কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    তিনি বলেন, এবার করমেলা না হলেও প্রয়োজনীয় সব করসেবাই থাকবে। কর অঞ্চল থেকে সব ধরনের সুবিধা পাওয়া যাবে। কল সেন্টারকে আরও প্রসারিত করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর বিজনেস ফ্যাকাল্টির কিছু শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে তৈরি করে তাদের মাধ্যমে করসেবা দেওয়ার বিষয়টিও বিবেচনায় থাকবে। ●

    অকা/আখা/ফর/সন্ধ্যা/২৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    ৪৩ খাতে রফতানি প্রণোদনা অপরিবর্তিত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক লিটন দাস

    একীভূত পাঁচ ব্যাংক
    ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা

    লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাবে হুথি বিদ্রোহীরা

    লতিফ সিদ্দিকী গ্রেফতার

    বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে পেপ্যাল ও পেওনিয়ার

    সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.