Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আর্থিক প্রতিষ্ঠানে কোনো শীর্ষ কর্মকর্তা একাধিক পদে থাকতে পারবেন না

    জুন ১৪, ২০২৩ ৪:১৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) শৃঙ্খলা ফেরাতে কড়াকড়ি শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফ‌লে এখন থে‌কে কোনো শীর্ষ কর্মকর্তা একাধিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

    বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

    নতুন নির্দেশনায় আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের উচ্চ পদ বিবেচনায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) বিভাগের প্রধান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা (সিআরএম) বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবের (সিও) মতো শীর্ষ পদে যথাযথ গুরুত্ব দিতে বলা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উচ্চ সীমা অবশ্যই নির্ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছ নিশ্চিতকরণ, যোগ্য, সৎ ও দক্ষ মানবসম্পদ নিয়োগে ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। যা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

    অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, প্রধান আর্থিক কর্মকর্তা কোম্পানি সচিব ইত্যাদি পদসমূহের যথাযথ গুরুত্ব বিবেচনায় বর্ণিত পদসমূহের যোগ্যতাও পরিচালনা পর্ষদের অনুমোদিত নীতিমালায় উল্লেখ থাকতে হবে। এসব পদে নিয়োগের জন্য প্রাপ্ত আবেদন মূল্যায়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদ অনুমোদিত মূল্যায়ন প্রক্রিয়া থাকতে হবে।

    সার্কুলার অনুযায়ী, কোন ব্যক্তি একই সঙ্গে উপরোক্ত একাধিক পদে বহাল থাকতে পারবেন না। এসব পদে দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্টভাবে প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতিমালায় থাকতে হবে। আর এসব পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়োগ প্রদানের ১৫ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে জমা দিতে হবে এবং তাদেরকে অব্যাহতি প্রদান করতে হলে অব্যাহতি প্রদানের ১ মাস পূর্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র যাচাই করে তা নথিতে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি যোগাযোগের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রতিষ্ঠানের নথিতে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নতুন নীতিমালা বাস্তবায়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ পরিচালনা পর্ষদের সভা আয়োজন করে  অগ্রগতি দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

    অকা/ব্যাংখা/ সকাল, ১৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আর্থিক প্রতিষ্ঠানে কোনো শীর্ষ কর্মকর্তা একাধিক পদে থাকতে পারবেন না

    এই বিষয়ে আরও সংবাদ

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    ডিজিটাল ঋণ বিতরণে নতুন ইতিহাস
    ১০ হাজার কোটি টাকার ন্যানো লোন দিলো সিটি ব্যাংক-বিকাশ

    বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ

    একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী

    সরকারি চাকরিজীবীদের সুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.