অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নেতৃবৃন্দ। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সচিবের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সহ সভাপতি এ কে এম মনিরুল হক এবং সেক্রেটারী জেনারেল নিশীথ কুমার সরকার ও সেক্রেটারী ওমর ফারুক, এনডিসি। নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে নেতৃবৃন্দ সচিবকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সচিবের কাছে দেশের বীমা খাতের বিরাজমান সমস্যা ও বাস্তবতার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধান এবং বীমা শিল্পের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এক সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির ● 

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version