আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারিকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক প্রতিবেদন নিয়ে সম্প্রতি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঁইয়া এবং এস এম আবু জাফর বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/২৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 months আগে
