আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পেশাগত দতা, সততা ও শরিয়াহ সম্মত কার্যক্রমে মনোযোগী হতে হবে। ক্যাশ কার্যক্রমে দতা বৃদ্ধি করতে হবে। মানসম্মত সার্ভিস দিয়ে গ্রাহক সন্তুষ্টি জোরদার করতে হবে। ব্যাংকের সব সেবা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং গ্রাহকদের জানাতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার সব নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাশ লেনদেনে ঝুঁঁকি ব্যবস্থাপনা জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশ নেন। খবর বিজ্ঞপ্তির

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version