Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আশুলিয়া শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে

    সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। ৯ সেপ্টেম্বর সকালে এই শিল্পাঞ্চলের ৪৫টি বাদে সব কারখানায় কাজে যোগদান করে উৎপাদন শুরু করেছে শ্রমিকরা। ৯ সেপ্টেম্বর সকাল থেকে আশুলিয়ার জিরাবো, জিরানী বাজার, গোহাইলবাড়ি, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়। এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ হলে এসব কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

    বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা ৯ সেপ্টেম্বর খোলার কথা ছিল। প্রায় সব কারখানা খুলে দেয়া হলেও ৪৫টির মতো কারখানায় শ্রমিকরা মালিক পক্ষের সাথে আলোচনা করেছেন। আলোচনায় সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

    শ্রমিকরা জানায়, শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিছু কিছু কারখানা এখনো খুলে দেয়া হয়নি। গেটে এখনো বন্ধের নোটিশ টাঙানো রয়েছে। তবে এসব কারখানার শ্রমিকরা আন্দোলন না করে বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিকপক্ষের সাথে আলোচনা করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন। শ্রমিকরা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। বেশির ভাগ কারখানায় শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। ফলে কারখানায় কাজ পুরোদমে চলছে।

    শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। প্রায় ৪৫টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে। কিছু কিছু কারখানা নিরাপত্তাহীনতার কথা বলে সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাকি সব কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যেসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। আগের চেয়ে শিল্পাঞ্চল আশুলিয়া অনেকটাই শান্ত।

    শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, প্রায় সব কারখানায় কাজ চলমান আছে। প্রায় ৪৫টি কারখানায় দাবি দাওয়া নিয়ে অভ্যন্তরীণ কোন্দল বা কারখানা কর্তৃপক্ষের সাথে মিল না হওয়ায় এখনো তাদের কারখানায় কাজ শুরু করতে পারেনি। পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত উৎপাদন ভালো অবস্থায় রয়েছে। বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ আমরা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, শিল্পপুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল পেট্রল টিম চলমান আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ●

    অকা/শিবা/ফর/সকাল/১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কারখানা শিল্পাঞ্চল

    এই বিষয়ে আরও সংবাদ

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    কার্ড থেকে অ্যাড মানি আরও নিরাপদ ও সহজ হলো বিকাশে

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

    আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

    অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল 

    সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড

    ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ২০ নারীকে সেলাই মেশিন ও গাছের চারা দিল বসুন্ধরা গ্রুপ

    চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

    শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং

    বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    তীব্র তাপপ্রবাহে বাংলাদেশে ক্ষতি ১৮০ কোটি ডলার

    পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

    গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.