Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    জুলাই ২৫, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    আরএকে সিরামিকস পিজেএসসি, ইউএই-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আবদাল্লাহ মাসাদ তিন দিনের সরকারি সফরে ২৫ থেকে ২৭ জুলাই বাংলাদেশে অবস্থান করবেন। এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

    সফরে তার সঙ্গে রয়েছেন আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক এবং গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মনোজ আহিরে।

    সফরকালে আবদাল্লাহ মাসাদ দেশের শীর্ষস্থানীয় স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, ডিলার, ব্যবসায়িক অংশীদার এবং আরএকে সিরামিকস বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সফরের লক্ষ্য শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার, উদ্ভাবন ও নকশা নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের বাজারের প্রতি গ্রুপের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করা।

    এ ছাড়া তিনি আরএকে সিরামিকস বাংলাদেশের কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এ সময় গ্রুপের কৌশলগত পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, পরিচালনগত উৎকর্ষ, ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থায় নেতৃত্ব দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন।

    আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম বলেছেন, ‘আবদাল্লাহ মাসাদকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার এ সফর আরএকে সিরামিকস গ্রুপের কাছে বাংলাদেশের বাজারের কৌশলগত গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে এটি উদ্ভাবন, গুণগত মান এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। স্থপতি, ডেভেলপার, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দেশের নির্মাণশিল্পের টেকসই উন্নয়নে আমরা অব্যাহতভাবে অবদান রাখতে চাই।’

    প্রতিষ্ঠানটির মতে, আরএকে সিরামিকস গ্রুপের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার। পণ্যের উদ্ভাবন, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং গ্রাহককেন্দ্রিক সমাধানে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আরএকে সিরামিকস বাংলাদেশ বিশ্বমানের সিরামিক পণ্য সরবরাহের পাশাপাশি দেশের ক্রমবর্ধমান নির্মাণ ও স্থাপত্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

    আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড দেশের অন্যতম শীর্ষ সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আরএকে সিরামিকস পিজেএসসি, ইউএই-এর বৈশ্বিক অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট (কল) এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য সরবরাহ করছে। আন্তর্জাতিক মানের নকশা, অত্যাধুনিক প্রযুক্তি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে উদ্ভাবনী ও উচ্চমানের পণ্য বাজারে আনছে।

    সর্বশেষ হালনাগাদ 54 minutes আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.