গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং উইংস গ্রুপ সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি যার অধীনে উইংস গ্রুপ এর কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ জীবন বীমা ও চিকিৎসা কাভারেজের আওতায় থাকবেন।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম এফসিএ, উইংস গ্রুপ এর হেড অফ এইচ আর, মাহমুদ হাসান নিজ নিজ কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। মাহমুদ আফসার ইবনে হোসাইন, ইভিপি এবং হেড অফ গ্রুপ ইন্সুরেন্স ডিপার্টমেন্ট; ডাঃ সোহান আহমেদ, এসভিপি, হেড অফ ক্লেইমস ডিপার্টমেন্ট; ইফতেখার আহমেদ, এভিপি এবং হেড অফ সিআরএম; মোঃ আবু হানিফ, এভিপি-কর্পোরেট সেলস; আমিনুল ইসলাম, অফিসার-কর্পোরেট সেলস; মোঃ আরিফ হোসাইন, অফিসার-সিআরএম এবং উইংস গ্রুপ এর পক্ষ থেকে ফসিউল আলম, সিনিয়র ম্যানেজার, এইচ আর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version