Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    উদ্ভাবনই ব্র্যান্ডের শক্তি

    মে ৬, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    ইনফিনিক্স ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে ফাস্ট কোম্পানি থেকে স্বীকৃতি সত্যিই আনন্দের। বিশ্বসেরা ১০ ব্র্যান্ডের তালিকায় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আমরাই স্থান পেয়েছি, তা গর্বের। উদ্ভাবনী কিছু করার আগ্রহ ও ক্রেতাদের সর্বাধুনিক মোবাইল প্রযুক্তি নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।

    প্রযুক্তির ট্রেন্ডি ব্র্যান্ড ইনফিনিক্সকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ষষ্ঠ সেরা উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফাস্ট কোম্পানি। বিশ্বের সেরা উদ্ভাবনী ব্র্যান্ড-২০২৪ বার্ষিক তালিকায় ব্র্যান্ডটিকে স্বীকৃতি দেওয়া হয়।


    স্বীকৃতির ফলে মোবাইল প্রযুক্তি খাতে উদ্ভাবন ও শ্রেষ্ঠত্ব অর্জনে ব্র্যান্ডটি এগিয়ে গেল। সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সাশ্রয়ী দামে ডিভাইস উদ্ভাবনে ব্র্যান্ডটি এখন সুপরিচিত। ২৬০ ওয়াট ফাস্ট-চার্জিং, নয়েজ রিডাকশন ও ফল্যাক্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো এআই ফিচার ডিভাইসে যুক্ত করেছে। ফলে ভোক্তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে।


    ফাস্ট কোম্পানি প্রকাশিত ‘বিশ্বসেরা উদ্ভাবনী ব্র্যান্ড’ সম্মানজনক উদ্যোগ। প্রতিষ্ঠানটি খাতভিত্তিক বিশ্বসেরা ব্র্যান্ডকে প্রথমে চিহ্নিত করে। পরে প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ব্র্যান্ডের মূল্যায়ন করা হয়। এতে স্টার্টআপ থেকে শুরু করে শিল্প খাতের বড় বড় কোম্পানিও অংশ নেয়।


    ফাস্ট সূত্রে জানা গেছে, গত বছর সারাবিশ্বেই স্টার্টআপ ও বৃহৎ প্রায় সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির গতি ছিল কিছুটা মন্থর। তার পরও সব কোম্পানি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক চ্যালেঞ্জের সমাধান দিয়েছে। শুধু তাই নয়, দেশে দেশে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। সফল প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন গর্বের। একই সঙ্গে ব্র্যান্ডটি মাইক্রোসফট, ইউটিউব, এনভিডিয়া, ওপেনএআই ছাড়াও বিখ্যাত বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছে। বৈশ্বিকভাবে স্বীকৃত টেক পাওয়ার হাউস হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে দিচ্ছে ব্র্যান্ডটি।

    ব্র্যান্ডের নোট-৪০ সিরিজ উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। মডেলে আছে চিতা এক্স-১ পাওয়ারড অলরাউন্ড ফাস্ট-চার্জ ছাড়াও সর্বাধুনিক চার্জিং প্রযুক্তি, যা দ্রুত ও নিরবচ্ছিন্ন চার্জিং সেবা নিশ্চিত করে।
    বিপণন কৌশলেও ইনফিনিক্স ব্র্যান্ডের উদ্ভাবনী চিন্তার পরিচয় পাওয়া যায়। প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত (এসটিইএম) এবং কোডিং ক্যাম্প পরিচালনায় ব্র্যান্ডটি সহায়ক। ইউনেস্কো ও গুগলের সঙ্গে মিলিত উদ্যোগ থেকে দৃশ্যমান, ইতিবাচক পরিবর্তন ও উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত সর্বাধুনিক পণ্য উন্মোচন করছে।

    অকা/উব্রাশক্তি/ফর/সকাল, ০৬-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উদ্ভাবন দৃশ্যমান প্রযুক্তি ব্র্যান্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ক্যাশলেস অর্থনীতির নতুন যুগে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.