Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা

    জুলাই ২৫, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    নিরাপত্তার মধ্য দিয়ে টানা পাঁচদিন বন্ধ থাকার পর ২৪ জুলাই থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলো পুরোদমে চালু হয়েছে। একদিকে উৎপাদন বন্ধ, অন্যদিকে সময়মতো শিপমেন্ট করতে না পেরে উভয়মুখী সংকটে পড়েছেন শিল্প-মালিকরা। এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে স্ষ্টৃ সংঘাতের কারণে টানা পাঁচদিন বন্ধ থাকে দেশের তৈরি পোশাক খাতের কারখানাগুলো।

    জানা যায়, ২৪ জুলাই থেকে শিল্প-অধ্যুষিত গাজীপুরে সব কারখানায় তিন শিফটে উৎপাদন শুরু হয়েছে। কিন্তু তাতেও শিল্প-মালিকদের দুশ্চিন্তা কমেনি। কারণ গত পাঁচদিনে এ শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে, একই সঙ্গে ইন্টারনেট বন্ধ থাকাসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে সময়মতো শিপমেন্ট করা যায়নি। ফলে নানামুখী ক্ষতির আশঙ্কা করছেন তারা। এখনও অনেক জায়গায় ইন্টারনেট সচল হয়নি। ফলে বায়ারদের অর্ডার ও আটকে থাকা পণ্য শিপমেন্ট করতে সমস্যা হচ্ছে। সময়মতো পণ্য পাঠাতে জাহাজের পরিবর্তে এয়ার শিপমেন্টের চিন্তা করছেন পোশাক রফতানিকারকদের কেউ কেউ। ফলে পরিবহন ব্যয় বেড়ে সার্বিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তারা।

    কারখানাসংশ্লিষ্টদরা জানান, পাঁচদিন পর পুনরায় উৎপাদন শুরু হওয়ায় মালিক-শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ার কারণে সময়মতো শিপমেন্ট সম্পন্ন করা যাবে কিনা কিংবা বায়াররা শিপমেন্ট বাতিল করবে কিনা এসব নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে। এছাড়া তিন শিফটে কাজ শুরু করলেও পুরনো অর্ডার অনুযায়ী সময়মতো পণ্য উৎপাদন করতে বেশ বেগ পেতে হবে বলেও ধারণা উৎপাদনসংশ্লিষ্টদের।

    গাজীপুরের চন্দ্রা এলাকার মাহমুদ ডেনিমস কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তালেব জানান, গত কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতির কারণে অনেক শিপমেন্ট আটকা পড়েছে।

    তিনি বলেন, ‘বায়ারদের যেসব অর্ডার ছিল, সেসব পণ্য যথাসময়ে সাপ্লাই দেয়ার চেষ্টা করছি। আমরা তিন শিফটেই কাজ করছি। তবে আশঙ্কা হচ্ছে, বায়াররা কোনো শিপমেন্ট বাতিল করলে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব।’

    কোনাবাড়ীর তুসুকা গার্মেন্টসের এজিএম মাসুম হোসাইন বলেন, ‘আমাদের কারখানায় দৈনিক এক লাখ পিস প্যান্ট উৎপাদন হয়। এ পাঁচদিনে আমাদের পাঁচ লাখ পিস পণ্য উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া সময়মতো শিপমেন্ট করতে পারিনি। ইন্টারনেট পুরোপুরি সচল না হওয়ায় বায়ারদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অনেক সময় বায়াররা সময়মতো শিপমেন্ট না হলে পণ্য নিতে চান না। আবার কখনো মূল্য কম দেয়। সময় বাঁচাতে পণ্য বিমানে পাঠাতে হয়। এসব কারণে আমাদের ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে।’

    গাজীপুরের তিন সড়ক এলাকায় অবস্থিত স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা জানান, তাদের কারখানায় দৈনিক ৩৫ হাজার পিস পণ্য উৎপাদন হয়। গত পাঁচদিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৮ লাখ ডলার ক্ষতি হয়েছে। এছাড়া সময়মতো শিপমেন্ট করতে না পারায় প্রায় আড়াই থেকে তিন লাখ পিস পণ্য আটকা পড়েছে।

    তিনি বলেন, ‘ইন্টারনেট না থাকায় বায়ারদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে সময়মতো বায়ারদের কাছে পণ্য পৌঁছানোর জন্য এখন আমরা এগুলো বিমানে পাঠানোর চেষ্টা করছি।’

    এদিকে পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি বলেন, ‘পোশাক কারখানাগুলোয় সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোর নিরাপত্তায় শিল্প পুলিশের ৪২০ সদস্যসহ সব কর্মকর্তা কাজ করছেন।’

    তিনি আরো জানান, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোয় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাসদস্যরাও টহল দিচ্ছেন। কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে শিল্প উৎপাদন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন শিল্প পুলিশের এ কর্মকর্তা। ●

    অকা/পোশি/ফর/সকাল/২৫ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পোশাক কারখানা বিশাল ক্ষতি

    এই বিষয়ে আরও সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ছায়া
    দুশ্চিন্তায় বাংলাদেশের পোশাক রফতানি খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কষ্টে থাকা মানুষের গল্প

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    চামড়াশিল্পে সংকটের ছায়া

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.