Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ নিয়ে বিপাকে আছে যুক্তরাষ্ট্র

    ডিসেম্বর ২৯, ২০২৪ ১:০০ অপরাহ্ণ22
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    আবারও ঋণখেলাপি হওয়ার উপক্রম হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ঋণখেলাপি হওয়া ঠেকাতে দেশটির অর্থ মন্ত্রণালয়কে আগামী ১৪ জানুয়ারির মধ্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ২৭ ডিসেম্বর আইনপ্রণেতাদের লেখা এক চিঠিতে এ কথা বলেছেন তিনি।

    বলা হয়েছে, কংগ্রেস সদস্যদের লেখা চিঠিতে ইয়েলেনের আহ্বান, যুক্তরাষ্ট্রের ওপর ঋণদাতাদের পূর্ণ আস্থা ও দেশটির মর্যাদা রা করতে হবে।

    ইয়েলেন আরও বলেছেন, আগামী ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ঋণ ৫৪ বিলিয়ন বা ৫ হাজার ৪০০ কোটি ডলার কমতে পারে। এর মধ্যে কিছু সিকিউরিটিসের সুদ পরিশোধ করার কথা, বাজারে যেসব সিকিউরিটিসের লেনদেন হয় না। এসব সিকিউরিটিস ফেডারেল ট্রাস্ট ফান্ডের অধীন আছে; কিছু মেডিকেয়ার তহবিলের অর্থ পরিশোধের জন্য এই ঋণ নেওয়া হয়েছিল।

    আগামী ১৪ থেকে ২৩ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা নতুন উচ্চতায় উঠতে পারে। তখন অর্থ মন্ত্রণালয়কে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

    দুই বছর ধরেই জাতীয় ঋণ নিয়ে বিপাকে আছে যুক্তরাষ্ট্র। ঋণসীমা অতিক্রম করে যাওয়ায় ২০২৩ সালে বাজেটসংক্রান্ত এক চুক্তি হয়। সেখানে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত ঋণসীমা স্থগিত করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয় আরও কয়েক মাস অর্থ পরিশোধ করতে পারবে, কিন্তু আগামী বছরের কোনো এক সময় মার্কিন কংগ্রেসকে বিষয়টি আমলে নিতে হবে।

    সংবাদে বলা হয়েছে, সরকার ব্যবস্থা না নিলে একসময় যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হয়ে যেতে পারে। এ কারণে অর্থনীতিতে গুরুতর সংকট সৃষ্টি হতে পারে।

    মার্কিন সরকার মোট কী পরিমাণ ঋণ করতে পারবে, তার একটি সীমা কংগ্রেসে নির্ধারণ করা থাকে। ২০২৩ সালে দেশটির জাতীয় ঋণ সেই সীমা অতিক্রম করে গেলে কংগ্রেস ঋণসীমা স্থগিত করে। মার্কিন সরকারের আয়ের চেয়ে ব্যয় সব সময়ই বেশি। আইনপ্রণেতাদের নিয়মিত এই ঋণের সীমা আমলে নিতে হয়। কিন্তু অনেক রাজনীতিক ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে অনাগ্রহী, সে কারণে বিষয়টি চ্যালেঞ্জিং।

    যুক্তরাষ্ট্রে ১৯৩৯ সালে প্রথম জাতীয় ঋণসীমা নির্ধারিত হয় ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার। এরপর এখন পর্যন্ত ১০৩ বার এই ঋণসীমা বাড়াতে হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে দেশটির জাতীয় ঋণ অনুমোদিত সীমার ৯৮ শতাংশে উঠে যায়; ২০০১ সালে যা ছিল মাত্র ৩২ শতাংশ। ●

    অকা/বিঅ/ফর/সন্ধ্যা/২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.