বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের ল্েয এরিকসনের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে দেশের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে কোম্পানি দু’টির মধ্যে সহযোগিতার কর্মকাঠামো তৈরি হয়েছে। এ স্মারকের ল্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমেশন সল্যুশন চালুর দিকে নজর দেয়া। প্রযুক্তিগত পরীা, কর্মশালা ও পরীামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা।
সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্পসংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করা হবে। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী হিসেবে গ্রামীণফোনের অবস্থান বজায় রাখার জন্য নেটওয়ার্কের বিকাশের মাধ্যমে আরো ভালো গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য এরিকসনের দতা এবং পুরস্কারপ্রাপ্ত, শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তির ব্যবহার করবে।
সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বারিত হয়েছে। গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদপে এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআইকে প্রাধান্য দিচ্ছে।
হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, ‘এই উদ্ভাবনী পদেেপ গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরস্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।’ খবর বিজ্ঞপ্তির ●
অকা/টেলিযোগাযোগ/ফর/সন্ধ্যা/২৫ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

