Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এখনো আমানতের পরিমাণ কমছে ইসলামী ব্যাংকগুলোর

    ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণUpdated:ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে গ্রাহকরা এখনো আমানত তুলে নিচ্ছেন।, ফলে এই ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ক্রমাগত কমছে।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর অক্টোবর মাসে ২ হাজার ৬০০ কোটি টাকার বেশি আমানত কমেছে। এর আগে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় সাড়ে ৮ হাজার কোটি টাকারও বেশি।

    বর্তমানে বাংলাদেশে ১০টি পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে। যেগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে ৫টিই ছিল চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণাধীন।

    ইসলামী ব্যাংকগুলোতে একসময় গ্রাহকদের অনেক আস্থা ছিল। কিন্তু এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে পরিস্থিতি খারাপ হয়েছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হয়েছে।

    এদিকে, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিন্তু নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর এর মানদণ্ড পরিবর্তন করে পরিস্থিতির সত্যতা প্রকাশে সহায়তা করেছেন। এরপর ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি ভালো হওয়ার পরিবর্তে সংকট আরও প্রকট হয়।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৮৮ হাজার ৯৩৫ কোটি টাকা, যা অক্টোবরের শেষে ৩ লাখ ৮৬ হাজার ৩১৪ কোটি টাকায় নেমে এসেছে। এর বিপরীতে, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখা ও উইন্ডোজগুলোর আমানত ১ হাজার ২৯০ কোটি টাকা বেড়েছে।

    তবে, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণে বৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বর শেষে বিতরণী ঋণ ছিল ৪ লাখ ৮০ হাজার ৪৫ কোটি টাকা, যা অক্টোবরে বেড়ে ৪ লাখ ৮০ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    এদিকে, ইসলামী ব্যাংকগুলোতে আমদানি ও প্রবাসী আয় বেড়েছে। সেপ্টেম্বর মাসে ১১ হাজার ১৯১ কোটি টাকার আমদানি হয়েছিল, যা অক্টোবর মাসে বেড়ে ১১ হাজার ৪৫৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    এসব ব্যাংকে প্রবাসী আয়ও বেড়েছে। সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৪০৮ কোটি টাকার প্রবাসী আয় যোগ হয়েছিল, যা অক্টোবরে বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৯৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    তবে, ইসলামী ব্যাংকগুলোতে রফতানি কমে গেছে। সেপ্টেম্বর মাসে ৯ হাজার ২৩১ কোটি টাকার পণ্য রফতানি হয়েছিল, যা অক্টোবরে কমে ৮ হাজার ৫৫৬ কোটি টাকায় নেমেছে।

    জরুরি ভিত্তিতে ব্যাংকগুলোর দুর্বলতার মোকাবেলা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সরকারের উচিত কার্যকর পন্থায় এই সমস্যাগুলির সমাধান করা। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.