Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এবার বিশ্ব বাজারে রুপার দামেও নতুন রেকর্ড

    অক্টোবর ৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের পাশাপাশি মার্কিন সুদের হার কমার প্রত্যাশায় রুপার দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছায়।
    বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের পর এবার বিশ্ব বাজারে রুপার দামও নতুন রেকর্ড গড়েছে। ৮ অক্টোবর প্রতি আউন্স স্পট রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫৭ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। মূল্যবান ও শিল্প-দুই খাতেই ব্যবহৃত এই ধাতুটির দাম চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বেড়েছে। এটি ২০১০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

    একই দিনে স্বর্ণের দামও প্রথমবারের মতো ৪ হাজার ডলার প্রতি আউন্সের সীমা ছাড়ায়। তামার দামও পৌঁছে যায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

    ওএএনডিএ’র বিশ্লেষক জাইন ভাওদা বলেন, ‘অনেক খুচরা বিনিয়োগকারী রুপাকে এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। এতে রুপার চাহিদা বাড়ছে এবং দামও ঊর্ধ্বমুখী হচ্ছে। সরবরাহ সংকট ও শিল্প খাতে চাহিদা বাড়ার কারণে আগামী ছয় মাসে রুপার দাম ৫৫ ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।’

    চলতি বছর যুক্তরাষ্ট্রের কোমেক্স গুদামে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে, যা লন্ডনের স্পট মার্কেটেও তারল্য সংকট তৈরি করেছে-আর এটি রুপার দাম আরও বাড়িয়েছে।

    এইচএসবিসি’র বিশ্লেষক জেমস স্টিল জানান, মার্কিন আমদানি শুল্কের আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে লন্ডন স্পট ও নিউইয়র্ক ফিউচার দামের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়, যার ফলে নিউইয়র্কে স্বর্ণ ও রুপা স্থানান্তর লাভজনক হয়ে ওঠে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপা যুক্ত হওয়ায় সম্ভাব্য শুল্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর প্রভাবে গত সপ্তাহে কোমেক্সের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

    লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে লন্ডনের ভল্টে ছিল ২৪ হাজার ৫৮১ মেট্রিক টন রুপা, যার মূল্য প্রায় ৩৬.৫ বিলিয়ন ডলার। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ কিনতে লাগে ৮২ আউন্স রুপা; যা গত এপ্রিলে ছিল ১০৫ আউন্স। এতে বোঝা যাচ্ছে, স্বর্ণের মতো রুপার দামও দ্রুত বাড়ছে।

    মেটালস ফোকাসের বিশ্লেষক ম্যাথিউ পিগট বলেন, ‘রুপা এখন শুধু শিল্প ধাতু নয়, বিনিয়োগেরও শক্ত অবস্থান তৈরি করছে। আমরা আশা করছি, ২০২৬ সালের মধ্যে রুপার দাম ৬০ ডলার প্রতি আউন্স ছাড়িয়ে যাবে।’

    শুধু বিনিয়োগ নয়, সৌর প্যানেল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়ির মতো প্রযুক্তি খাতেও রুপার ব্যবহার বাড়ছে, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। ●

    অকা/বিঅ/ফর/দুপুর/৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ফের চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে লিবিয়া

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    ১০ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন তরুণ উদ্যোক্তারা

    লেনদেন সহজ হলো ফ্রিল্যান্সারদের

    মিউজিক থেরাপি: মানসিক চাপ কমায়; ঘুম বাড়ায়

    হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ডিজিটাল বাণিজ্য নীতিমালা; বাড়বে রাজস্ব আদায়

    ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি দুই মাসে

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

    ফের চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.