Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    জুন ২২, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    শিবপুর (নরসিংদী) প্রতিনিধি>

    অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নরসিংদীর শিবপুর উপজেলায় ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। তিন মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁরা এ সহায়তা পান। পাশাপাশি তাঁদের মধ্যে সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বই বিতরণ করা হয়।

    গত শনিবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

    উপকারভোগীদের মধ্যে ছিলেন স্বামীহারা জুলেখা আক্তার। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে জীবনের কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন তিনি। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় সন্তানদের ভরণ-পোষণ ও লেখাপড়ার ব্যয় বহন করা তাঁর জন্য ছিল অত্যন্ত কঠিন। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিনকে তিনি নতুন জীবনের সম্ভাবনা হিসেবে দেখছেন।

    সুবিধাভোগী সানজিদা আক্তার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সেলাই কাজের দক্ষতা অর্জন করেছেন। এখন সেলাই মেশিন পাওয়ার ফলে আয়মুখী কাজে যুক্ত হয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারবেন।

    বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন তাঁদের নিয়মিত আয়ের পথ তৈরি করবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারাও বিতরণ করা হয়েছে।

    ইমদাদুল হক মিলন বলেন, গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তাঁরা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, নারীদের কর্মমুখী করে তোলার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আয় করতে সক্ষম হবেন এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি ভবিষ্যতেও শিবপুরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    সর্বশেষ হালনাগাদ 9 hours আগে

    বসুন্ধরা শুভসংঘ সেলাই মেশিন

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের মেয়াদোত্তর বীমাদাবির ১৬,৪৪,৪২৫ টাকার চেক হস্তান্তর

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    ‘দ্য ভেলভেট নাইট’-এ সুরের উচ্ছ্বাস

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার দরজা কি আবার খুলছে?

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিসর

    ৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই পরীক্ষা

    ইইউ বাজারে পোশাক রপ্তানিতে ধীরগতি

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    আলাদা ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স

    বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

    সৌদি আরবকে উড়িয়ে শীর্ষে স্পেন

    ঋণ নয়; বিকল্প অর্থায়নের কথা ভাবছে সরকার

    এনবিআর সংস্কারে হাত দিয়েছে সরকার; দ্রুত বাস্তবায়ন

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    অবকাঠামো পুনর্বাসনে ৫৬০০ কোটি টাকার সুকুক, নিলাম আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.