অর্থকাগজ ডেস্ক>
আবারও মা-বাবা হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ দম্পতি। তাদের দেড় বছরের এক কন্যাসন্তানও রয়েছে।
ইনস্টাগ্রামে কাঞ্চন ও শ্রীময়ী যৌথ পোস্ট শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন কাঞ্চন। পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গর্ভবতী শ্রীময়ী। তাদের পরিবারের মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে তারকা যুগল লেখেন, ‘হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ঠ হলো। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হলো। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানিয়ে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।’
কন্যা কৃষভির নামের সঙ্গে মিল রেখে এই তারকা যুগল ছেলের নাম রেখেছেন কৃষিভ।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি করেন কাঞ্চন মল্লিক। তাদের বিয়ের খবরে রীতিমতো হইচই পড়ে যায়। সেই সময় তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে বিস্তর চর্চা শুরু হয়। হয়েছে কটাক্ষ। সেসব উপেক্ষা করে সে বছরই মার্চে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথম সন্তান কৃষভির জন্ম হয়। বিয়ে থেকে মেয়ের জন্ম, সব নিয়েই এই তারকা জুটি রাখঢাক বজায় রেখেছিলেন। ছেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, অনিন্দিতা রায়চৌধুরীসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

