অর্থকাগজ প্রতিবেদন ●
তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ফের মো. জাকির হোসেন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। কোম্পানির পর্ষদ তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে। তিনি ১ এপ্রিল থেকে কাজ শুরু করেছেন বলে অর্থকাগজকে জানান।
প্রাইম ইসলামী লাইফ কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা শামসুর আলম চাকরি ছেড়ে চলে যাওয়ার পর ২ বছরে সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ২ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। কোম্পানির পর্ষদ বীমা নির্বাহী ইউসুফ আলী মৃধাকে ৩ বছরের নিয়োগ পত্র দেয়। বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাতে অনুমোদনও দেয়। কিন্তু তিনি চাকরির মেয়াদ শেষ করে যেতে পারেননি। পর্ষদ তাকে বাদ দিয়ে অধুনালুপ্ত এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু মুসা সিদ্দিকীকে সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ ১ বছরের জন্য নিয়োগ পত্র প্রদান করে। কিন্তু মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু মুসা সিদ্দিকীকে মাত্র ৩ মাস কাজ করে পর্ষদের কারণে চলে যেতে হয়। তিনি জানান, গত বছরের নভেম্বর অবধি গ্রাহকের ৩০ কোটি টাকার দাবী বকেয়া ছিল। দাবীর টাকা দিতে না পেরে তিনিও বেশ তোপের মুখে ছিলেন বলে অর্থকাগজকে বিষয়টি ব্যক্ত করেন।
সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ফের যোগ দেওয়া বীমা নির্বাহী মো. জাকির হোসেন বেশ কিছুদিন পেশায় ছিলেন না। সানফ্লাওয়ার লাইফ ছেড়ে যাওয়ার পর তিনি কিছুদিন চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। গাজীপুরের কাপাসিয়ায় ১৯৬৯ সালে জন্মগ্রহণকারি মো. জাকির হোসেন সবাই সহযোগিতা চেয়েছেন। ●
অকা/বীখা/রাত, ৬ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
