Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াতে পারে

    মে ৩, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণUpdated:মে ৩, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আন্তর্জাতিক বাজারে চলতি বছরের শেষ নাগাদ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াতে পারে। বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

    জরিপে দাম বাড়ার কারণ হিসেবে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হলো ওপেক প্লাসের উত্তোলন কমানোর ঘোষণা। অন্যটি চীনে অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত চাহিদা বৃদ্ধি।

    এপ্রিলের শুরুর দিকে ওপেক প্লাস আরো এক দফা জ্বালানি তেল উত্তোলন কমানোর ঘোষণা দেয়। উদ্দেশ্য ছিল বাজার নিয়ন্ত্রণে রাখা। উত্তোলন কমানোর ঘোষণা আসার পর পরই প্রতি ব্যারেলের দাম ৭৯ থেকে বেড়ে ৮৬ ডলারে উন্নীত হয়। বছরের বাকি মাসগুলোতেও বিষয়টি দাম বাড়াতে বড় ভূমিকা রাখবে।

    চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। রয়টার্সের জরিপ বলছে, মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। দেশটি জিরো কভিড নীতি ও এ-সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে। ফলে সব খাতে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। এ বিষয়ও দাম বাড়ার ক্ষেত্রে রসদ জোগাবে। ৪০ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষকের ওপর এ জরিপ চালানো হয়েছে। জরিপে দেয়া পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৭ ডলার ১২ সেন্টে উঠে আসবে। মার্চে যা ছিল ৮৬ ডলার ৪৯ সেন্ট। বর্তমানে বাজার আদর্শটি লেনদেন হচ্ছে ৭৮ ডলারে। বছরের এখন পর্যন্ত বাজার আদর্শটির গড় মূল্য দাঁড়িয়েছে ৮২ ডলারে। ব্রেন্টের দাম বছরের চতুর্থ প্রান্তিকে গড়ে ৯০ ডলার ৭২ সেন্টে উঠতে পারে। দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে থাকবে যথাক্রমে ৮৫ ডলার ৭৮ সেন্ট ও ৮৮ ডলার ৮৬ সেন্ট।

    অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮২ ডলার ২৩ সেন্টে পৌঁছার পূর্বাভাস মিলেছে। মার্চে এটি লেনদেন হয়েছে গড়ে ৮০ ডলার ৮৮ সেন্টে।

    ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রধান অর্থনীতিবিদ ম্যাথিউ শেরউড বলেন, ‘‌ওপেকের উত্তোলন কমিয়ে দেয়া, যুক্তরাষ্ট্রের উত্তোলকদের সরবরাহ তুলনামূলক সীমিত হয়ে আসা এবং চীনে অব্যাহত চাহিদা এ বছর জ্বালানি তেলের দাম বাড়ার ক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করবে।’

    জ্বালানি তেল রফতানিকারকদের জোট ওপেক ও এর মিত্র দেশগুলো ওপেক প্লাস নামে পরিচিত। জোটটি এপ্রিলের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর ঘোষণা দেয়। জোটটির এমন সিদ্ধান্ত ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। নতুন সিদ্ধান্তে দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল করে উত্তোলন কমানোর ঘোষণা দেয়া হয়।

    অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে দায়ী করা হচ্ছে। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্যবস্তু জ্বালানি তেল ও গ্যাস খাত।

    পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়া অর্থের জোগান দিচ্ছে জ্বালানি পণ্য রফতানি আয় থেকে। এসব আয় তলানিতে নিয়ে আসাই ছিল নিষেধাজ্ঞার মূল্য উদ্দেশ্য। কিন্তু এতে রাশিয়া থেকে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ কমে গেছে। নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহে, যা ঊর্ধ্বমুখী চাপে ফেলেছে জ্বালানি তেলের বাজারকে।

    রয়টার্সের জরিপ বলছে, নিষেধাজ্ঞার প্রভাবে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি কমে দৈনিক ১০ থেকে ২২ লাখ ব্যারেলে নামবে। এর মধ্যে বেশির ভাগ চাহিদাই আসবে চীন থেকে।

    বেশির ভাগ বিশ্লেষক বলছেন, ৯০ ডলার ছাড়ালেও এ বছর জ্বালানি তেলের দাম ১০০ ডলারে ওঠার সম্ভাবনা নেই। এর মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মন্দার ক্রমবর্ধমান আশঙ্কা।

    অকা/জ্বা/সকাল, ০৩ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াতে পারে

    এই বিষয়ে আরও সংবাদ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    এবার বাড়লো লঞ্চের ভাড়া

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.