Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জ্বালানি তেল আমদানি চীনে অব্যাহতভাবে কমছে

    নভেম্বর ১০, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ23
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    অক্টোবর মাস নাগাদ টানা ছয় মাস আমদানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় কমেছে চীনের। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিও অব্যাহতভাবে কমছে। ৭ অক্টোবর চীনের একটি সরকারি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    অক্টোবর মাসে চীন দৈনিক গড়ে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ ও আগের মাসের তুলনায় ২ শতাংশ কম। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল।

    চীনের তেল-গ্যাসে কোম্পানি পেট্রোচায়নার একটি পরিশোধন কেন্দ্রের সমতা কমে যাওয়া ও স্বায়ত্তশাসিত পরিশোধনকেন্দ্রগুলোয় চাহিদা কমায় অক্টোবরে আমদানি কমে গেছে।

    পেট্রোচায়না আগামী বছর দেশটির সবচেয়ে বড় পরিশোধন কেন্দ্র বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে। এরই মধ্যে দালিয়ান রিফাইনারির দৈনিক ২ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের প্রায় অর্ধেক বন্ধ করে দিয়েছে। এছাড়া শানডং প্রদেশের ব্যক্তিমালিকানাধীন পরিশোধন কেন্দ্রগুলোও মুনাফা কমে যাওয়ায় সম্প্রতি তাদের পরিশোধনের হার কমিয়ে দিয়েছে।

    চীনা শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত চীনে অপরিশোধিত জ্বালানি তেলের গড় আমদানি ছিল দৈনিক ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ব্যারেল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কম।

    চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা এ বছর ব্যাপকভাবে কমে গেছে। ফলে দামও কমেছে। এ পরিপ্রেক্ষিতে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস ও ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) নিজেদের বৈশ্বিক চাহিদা বাড়ার পূর্বাভাস সংশোধন করেছে।

    বিশ্লেষকরা বলছেন, চীনের জ্বালানি তেলের চাহিদা নিয়ে অনিশ্চয়তা বছরের দ্বিতীয়ার্ধে এর দামেও প্রভাব ফেলেছে। সম্ভবত চীনে অতিরিক্ত চাহিদা বাড়বে বলেও প্রাক্কলন করা হয়েছিল।

    আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ‘চীনে জ্বালানি তেলের চাহিদা পূর্বাভাসের তুলনায় কমেছে। অন্যদিকে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বেড়ে গেছে। এতে আগামী দিনগুলোয় বৈশ্বিক চাহিদার বাড়ার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ●

    অকা/বিঅ/ফর/সন্ধ্যা/১০ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এবার বিশ্ব বাজারে রুপার দামেও নতুন রেকর্ড

    বীমা শ্রমশক্তি ও মানবসম্পদের উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখে

    যেভাবে হলো উত্থান
    ভারতের সর্বকনিষ্ঠ শতকোটিপতি

    নন-লাইফ বীমা খাতে আয়ের রেকর্ড জাপানে

    ট্রাম্পের জরিমানা শুল্ক থেকে মুক্তি পাওয়ার আশা ভারতের

    প্রাকৃতিক দুর্যোগে বীমার সীমিত সুরক্ষা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    সড়ক দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা
    কেন অচল মোটর লায়াবিলিটি বীমা?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.