Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    টাকার মান আরও কমলো

    সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৭:৩৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জুলাইয়ের প্রথম সপ্তাহে টাকার অবমূল্যায়ন হয়েছে সর্বোচ্চ ২.৮৫ টাকা। এরপর থেকে আন্তঃব্যাংক ডলার হার অনুযায়ী রিজার্ভের ডলারের বিক্রয়মূল্য বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

    গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রিজার্ভ থেকে ডলারের বিনিময় হার ০.৫০ টাকা বাড়িয়ে ১১০.৫০ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। 

    জুলাইয়ের শুরু থেকে আলাদাভাবে ডলারের দাম ঘোষণা করা হয়নি। রিজার্ভ থেকে ডলার বিক্রির ক্ষেত্রে আন্তঃব্যাংক বাজারে যে রেট রয়েছে, সেটিই অনুসরণ করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক।

    জুলাইয়ের প্রথম সপ্তাহে টাকার অবমূল্যায়ন হয়েছে সর্বোচ্চ ২.৮৫ টাকা। এরপর থেকে আন্তঃব্যাংক ডলার হার অনুযায়ী রিজার্ভের ডলারের বিক্রয়মূল্য বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে জুলাইয়ের শুরুতে রিজার্ভের ডলারের দাম দাঁড়ায় ১০৮.৮৫ টাকা।

    গত রোববার (২৪ সেপ্টেম্বর) রেমিট্যান্স, রফতানি ও আমদানি ব্যয় নিষ্পত্তিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়। এর প্রভাবে পরের দিন সোমবার আন্তঃব্যাংক ডলার বিক্রির রেটও বেড়ে ১১০ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।

    বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    নতুন ২০২৪ অর্থবছরে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ১.৫২ শতাংশ। ২০২২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে  কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য ৯৫ টাকা নির্ধারণ করে, অর্থাৎ গত বছরের তুলনায় ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৬.৩২ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আমরা রিজার্ভ থেকে ডলার বিক্রির ক্ষেত্রে আন্তঃব্যাংক ডলার বিক্রির হারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই ধারাবাহিকতায় টাকার মান কমেছে।"

    তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বর্তমানে রিজার্ভ থেকে ডলার সহায়তা পাচ্ছে, প্রাথমিকভাবে সার এবং জ্বালানির মতো প্রয়োজনীয় পণ্যের সরকারি আমদানির ক্ষেত্রে এলসি খোলার জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে। তবে, ব্যাংকগুলোকে মার্কেট থেকে ডলার সোর্স করে অর্থ পরিশোধের ব্যাপারে গুরুত্ব দিতে পরামর্শও দেওয়া হয়েছে।

    এদিকে, রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত থাকায় কমে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ। চলতি অর্থবছরের জুলাই থেকে এ পর্যন্ত রিজার্ভ থেকে আড়াই বিলিয়ন ডলারেরও বেশি বিক্রি হয়েছে। ফলস্বরূপ, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ নেমে এসেছে ২১.৭১ বিলিয়ন ডলারে।

    ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে রেকর্ড ১৩.৫৮ বিলিয়ন বিক্রি হয়েছে। তবে, বাজারে ডলারের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আগের অর্থবছরে ৭.৬২ বিলিয়ন ডলার কিনে রেখেছিল।

    চলতি অর্থবছরে নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক একটি একক ও বাজার-ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এই পদ্ধতির মাধ্যমে টাকা ও মার্কিন ডলার, কিংবা অন্য যেকোনো বৈদেশিক মুদ্রার মধ্যে বিনিময় হার বাজারের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। 

    গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক বাফেদাকে ডলারের দাম দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সের জন্য ভিন্ন হার নির্ধারণের নির্দেশ দেয়।

    খোলা বাজারে ডলারের দাম বাড়তে বাড়তে ১১৫ টাকায় ওঠার পর, বৈদেশিক মুদ্রার বাজারে বিশৃঙ্খলা এড়াতে একাধিক বিনিময় হার চালু করা হয়েছিল।

    অকা/ব্যাংখা/অপ্র/ সকাল, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    টাকার মান আরও কমলো

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.