Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কোথায় আটকে আছে ট্রাম্প ও মোদীর বাণিজ্য সমীকরণ

    জুলাই ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সময়সীমা আর কেবল কয়েক দিন বাকি। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, চুক্তি হতে চলেছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও বলেছেন, বড় পরিসরে চুক্তি হলে ভারত স্বাগত জানাবে। ৯ জুলাইয়ের আগে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে ঠিকই, কিন্তু তা এখন কঠিন দর-কষাকষির মধ্যে ঢুকে গেছে।

    কিন্তু বাস্তবতা হলো, দুই পক্ষই এখনো কিছু কঠিন বিষয় নিয়ে দর-কষাকষিতে আটকে আছে। সবচেয়ে বড় বিতর্ক কৃষিপণ্য, গাড়ির যন্ত্রাংশ ও ভারতীয় ইস্পাতের ওপর শুল্ক নিয়ে।

    ভারতের প্রতিনিধিরা এখনো ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র চাইছে, ভারত কৃষিপণ্যের বাজার আরও উন্মুক্ত করে দিক। অন্যদিকে ভারত বলছে কিছু খাতে তার বড় ধরনের আপত্তি আছে, বিশেষ করে কৃষি ও দুগ্ধ খাতে।

    গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলছেন, আগামী সাত দিনের মধ্যেই বোঝা যাবে, চুক্তিটি কী পরিসরের হবে, নাকি আপাতত আলোচনাই বন্ধ হয়ে যাবে।

    ওয়াশিংটনের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের বিশ্লেষক রিচার্ড রসো বলছেন, ‘যুক্তরাষ্ট্র চাইছে, তাদের মৌলিক কৃষিপণ্য ভারতের বাজারে যাক, কিন্তু ভারত রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে কৃষি খাতে সুরক্ষা দিতে চায়।

    বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ভারতের কৃষিবাজারে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু ভারত বরাবরই বলেছে, তাদের ছোট কৃষকদের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির স্বার্থেই এই খাত রক্ষা করতে হবে।

    আরেকটি বড় বিষয় হলো ভারতের অশুল্ক বাধা, যেমন ‘কোয়ালিটি কন্ট্রোল অর্ডার’, বা মান নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র বলছে, এসব নিয়ম আমদানির পথে বাড়তি ঝামেলা। ভারত সরকার বলছে, এসব নিয়ন্ত্রণ নিম্নমানের পণ্য ঠেকাতে এবং দেশীয় উৎপাদকদের উৎসাহ দিতে করা হয়েছে। নীতি আয়োগের এক সদস্য এই নীতিকে ‘বিপজ্জনক হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, এসব কারণে ছোট ব্যবসার জন্য খরচ বেড়ে যাচ্ছে।

    ভারত ও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের বাণিজ্য এখনো খুবই সীমিত, মাত্র ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের। ভারত চাল, চিংড়ি ও মসলা রফতানি করে; যুক্তরাষ্ট্র থেকে আসে বাদাম, আপেল আর ডাল।

    কিন্তু ট্রাম্প প্রশাসন চাইছে ভারত বিপুল পরিমাণে আমেরিকান ভুট্টা, সয়াবিন, তুলা ইত্যাদি কিনুক। এতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্যঘাটতি কিছুটা হলেও কমবে।

    বিশেষজ্ঞরা বলছেন, এসব আমদানি শুরু হলে ভারতের কৃষকদের জন্য যে সরকার ন্যূনতম সহায়ক মূল্য দেয় এবং যে ব্যবস্থায় তাদের কাছ থেকে শস্য কেনে, তা হুমকির মুখে পড়বে।

    চাল, গম আর দুগ্ধজাত পণ্যে শুল্কছাড়ের সম্ভাবনা নেই বললেই চলে। এসব পণ্যের সঙ্গে ভারতের গ্রামীণ মানুষের জীবিকা সরাসরি জড়িত। তবে আশ্চর্যজনকভাবে নীতি আয়োগের এক প্রতিবেদনে মার্কিন চাল, দুধ, মুরগি, কর্ন, আপেল, বাদাম ও জিএম সয়াবিনে শুল্ক কমানোর সুপারিশ করা হয়েছে। যদিও বিষয়টি এখনো কেবল কাগজে-কলমেই রয়েছে।

    রিচার্ড রসো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র বলে, কৃষিপণ্য না দিলে কোনো চুক্তি নয়, তাহলে ধরে নিতে হবে, তারা ভুল প্রত্যাশা করছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় বাণিজ্যনীতিতে কিছু রাজনৈতিক সীমা থাকবে।

    অজয় শ্রীবাস্তব বলছেন, সম্ভবত বড় পরিসরের বদলে ছোট পরিসরের চুক্তিই হবে, যেমনটা যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্র করেছে। এই চুক্তিতে ভারত কিছু নির্দিষ্ট শিল্পপণ্যে (যেমন গাড়ি) শুল্ক কমাতে পারে আর কিছু নির্দিষ্ট কৃষিপণ্য, যেমন বাদাম, আপেল, ওয়াইন, জলপাই তেল ইত্যাদিতে সীমিত পরিমাণে ছাড় দিতে পারে।

    যুক্তরাষ্ট্র চায়, ভারত বিপুল পরিমাণে মার্কিন পণ্য কিনুক- তেল, গ্যাস, বোয়িং বিমান, হেলিকপ্টার ও পারমাণবিক চুল্লি পর্যন্ত। তারা আরও চায়, ভারতের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাক এবং পুরোনো পণ্যের ওপর বিধিনিষেধ শিথিল হোক।

    বিষয়টি হলো, এ ধরনের ছোট চুক্তি কৌশলগত প্রতিশ্রুতির মধ্যে সীমিত থাকবে। পরিষেবা খাত, মেধাস্বত্ব কিংবা ডিজিটাল নীতির মতো বড় বিষয়গুলো পরের দফায় আলোচনায় আসবে।

    চুক্তির শুরুতে ট্রাম্প ও মোদি সরল সমীকরণের কথা বলেছিলেন, যুক্তরাষ্ট্র দেবে পুঁজিনির্ভর পণ্য আর ভারত দেবে শ্রমনির্ভর পণ্য। কিন্তু এখন সেই হিসাব বদলে গেছে বলে মনে হচ্ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, আলোচনা ব্যর্থ হলেও ট্রাম্প ভারতের ওপর আবার ২৬ শতাংশ শুল্ক আরোপ করবেন না, বরং বেশির ভাগ পণ্যে ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক আরোপ হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার যে ন্যূনতম শুল্কের নীতি, তার ভিত্তিতে এটি প্রণীত হবে। এর আগে ৫৭টি দেশের ওপর এ ধরনের শুল্ক আরোপ করা হয়েছিল। এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যই একমাত্র দেশ, যারা নতুন চুক্তি করে সেই শুল্কের বাইরে যেতে পেরেছে। ●

    অকা/বিবা/ফর/দুপুর/৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এবার বিশ্ব বাজারে রুপার দামেও নতুন রেকর্ড

    দরপতনের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি
    ভারত থেকে আমদানি বাড়াবে রাশিয়া

    যেভাবে হলো উত্থান
    ভারতের সর্বকনিষ্ঠ শতকোটিপতি

    ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে-যুক্তরাষ্ট্র

    দুই দেশের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.