Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তিন বছরের সর্বনিম্ন বিশ্ব বাজারে ডলারের দাম

    জুন ২৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক
    শুধু ইউরো নয়, সব কটি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান ২৬ জুন কমেছে। ইউরোর মান শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১ হাজার ৬৮৭ ডলারে উঠেছে; ২০২১ সালের অক্টোবরের পর যা সর্বোচ্চ। এরপর তা ১ দশমিক ১ হাজার ৬৯২ থেকে ১ দশমিক ১ হাজার ৯০৯ ডলার পর্যন্ত উঠতে পারে।

    ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর মার্কিন ডলারের মানও পড়ে গেছে। ২৬ জুন ইউরোর বিপরীতে ডলারের দাম সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সামগ্রিকভাবে মুদ্রানীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে।

    পাউন্ডের মানও শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ হাজার ৬৯০ ডলারে উঠেছে-২০২২ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ। অন্যদিকে সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান শূন্য দশমিক ৮ হাজার ৩৩ যা ২০১১ সালের পর সর্বনিম্ন। একই সঙ্গে ফ্রাঁ ইয়েনের বিপরীতেও রেকর্ড উচ্চতায় উঠেছে। প্রতি ফ্রাঁর বিপরীতে পাওয়া যাচ্ছে ১৮০ দশমিক ৫৫। অন্যদিকে ডলারের মান ইয়েনের বিপরীতে শূন্য দশমিক ২ শতাংশ কমে ১৪৪ দশমিক ৮৯ হয়েছে। সেই সঙ্গে ডলার ইনডেক্স বা সূচকের মান ২০২২ সালের শুরুর পর সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে—৯৭ দশমিক ৪৯১।

    এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের জায়গায় অন্য কাউকে বসানোর সম্ভাবনা নিয়ে ভাবছেন। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই তা ঘোষণার পরিকল্পনা করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, এতে পাওয়েলের অবস্থান দুর্বল হয়েছে।

    এশীয় মুদ্রাবাজার প্রধান কিয়ারান উইলিয়ামস বলেন, পাওয়েলের উত্তরসূরিকে আগেভাগে মনোনয়নের পদপে নেয়া হলে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে যদি সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে মনে হয়।

    কিয়ারান আরও বলেন, এ ধরনের পদপে ফেডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা তিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তেমনটা হলে সুদের হারের বিষয়ে বিনিয়োগকারীদের নতুন ধারণা তৈরি করতে হতে পারে; সেই সঙ্গে ডলারে বিনিয়োগে বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।

    ২৫ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ফেড চেয়ারম্যান পাওয়েলকে ‘শোচনীয়ভাবে খারাপ’ ও গড়পড়তা মেধার মানুষ হিসেবে আখ্যা দেন। অভিযোগ, পাওয়েল সুদের হার যথেষ্ট পরিমাণে হ্রাস করেননি। একই সময় সিনেটের সামনে বক্তব্যে ফেড চেয়ারম্যান বলছিলেন, ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতির জন্য ঝুঁকিপূর্ণ—তাই এ ধরনের নীতি গ্রহণের বেলায় সতর্ক থাকতে হবে। অর্থাৎ ট্রাম্পের শুল্কনীতির কারণে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।

    বাজারের ধারণা, জুলাই মাসে অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার কমার সম্ভাবনা কিছুটা বেড়েছে-এক সপ্তাহ আগে যা ছিল মাত্র ১২ শতাংশ; সেটা বেড়ে ২৫ শতাংশ হয়েছে। বছরের শেষ নাগাদ সুদের হার মোট ৬৪ ভিত্তি পয়েন্ট কমবে- বাজার এখন এমনটাই মনে করছে।

    এদিকে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ২ এপ্রিল ঘোষিত এই পাল্টা শুল্কনীতি ৯ জুলাই পর্যন্ত স্থগিত আছে। অর্থাৎ সময় ঘনিয়ে আসছে। এর মধ্যে সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করতে হবে।

    আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মরগান বুধবার সতর্ক করেছে, শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে; বাড়বে মূল্যস্ফীতি। ফলে মন্দার আশঙ্কা ৪০ শতাংশে উঠবে।

    জেপি মরগানের বিশ্লেষকেরা বলছেন, ‘নতুন করে নেতিবাচক ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। আমরা আশঙ্কা করছি, যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক আরোপ করবে।’ বিষয়টি হলো, যুক্তরাষ্ট্র এত দিন যে তুলনামূলকভাবে ভালো করছিল, সেই বিশেষ পরিস্থিতির অবসান হবে শিগিগরই। গত কয়েক মাসে ডলারের মূল্যহ্রাসের পেছনে এই বিশেষ পরিস্থিতির অবসান বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক রিজার্ভ মুদ্রা ও নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের গ্রহণযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যেই প্রশ্ন উঠেছে। ●

    অকা/বিঅ/ফর/সন্ধ্যা/২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.