অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল নিম্নমুখী।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৬ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৮ কোম্পানির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির। ১৬ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এ দিকে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৯৩৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ০৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে।১৬ ফেব্রুয়ারি সিএসইতে মোট ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ২৪টির। দিনশেষে সিএসইতে ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফা কমেছে- শেয়ার বাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে।
তথ্যে দেখা যায়, আলোচ্য অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৭২ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ৬২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ১০ টাকা বা ১৬ দশমিক ১৩ শতাংশ। এ দিকে ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৫৪ পয়সা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫৮ পয়সা বা ৩৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯৫ টাকা।
নিউ লাইন কোথিংসের সর্বোচ্চ দরপতন- দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে ওঠে এসেছে নিউলাইন কোথিংস লিমিটেড। তথ্যে দেখা যায়, এ দিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এতে দর পতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৫ শতাংশ। আর ৮ দশমিক ৫১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে অ্যাপোলো ইস্পাত। এ ছাড়া গতকাল ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে নুরানী ডাইং, বিবিএস, কাট্টলী টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বে লিজিং, তাল্লু স্পিনিং এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা- ১৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। গতকাল কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকার। আর ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বিডিকম অনলাইন, বিএসসি, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন, মেঘনা পেট্রোলিয়াম এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে বিডিকম অনলাইন- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ১৬ ফেব্রুয়ারি এদিন বিডিকম অনলাইনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস. আলম কোল্ড রোল্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৫২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন। গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, সোনালী পেপার, পেপার প্রসেসিং, ইনটেক লিমিটেড, মেঘনা সিমেন্ট এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/রাত/১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
