Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক বেশি

    জুন ৩০, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশে গত বছর রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ১৬৮ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে তিন শতাংশের বেশি। তবে এ রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষত গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ ব্যয় বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক বেশি।

    বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে কাজ করা ‘দ্য গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ তথা নোমাদ-এর সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে গেছে। বিশ্বব্যাংকের সহযোগী এ সংস্থাটির ‘রেমিট্যান্স সেøাড ইন ২০২৩, এক্সপেক্টেড টু গ্রো ফাস্টার ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ২০০ ডলার পাঠানোর তুলনামূলক ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে।

    এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ২০২২ সালের শেষ প্রান্তিকের তুলনায় গত বছর শেষ প্রান্তিকে রেমিট্যান্স পাঠানোর ব্যয় বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যয়। এছাড়া বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় রেমিট্যান্স পাঠানোর সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি রুটের মধ্যে তিনটিই বাংলাদেশের। এগুলো হলোÑসিঙ্গাপুর-বাংলাদেশ, মালয়েশিয়া-বাংলাদেশ ও ইউএই তথা সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ।

    প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালের শেষ প্রান্তিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ২০০ ডলার পাঠাতে খরচ ছিল আট শতাংশ তথা ১৬ ডলার। গত বছর শেষ প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭ শতাংশ তথা ২৩ দশমিক ৪ ডলার। অথচ সিঙ্গাপুর থেকে ভারতের প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ব্যয় তুলনামূলক অনেক কম। গত বছর ভারতের প্রবাসীদের এ রুটে ২০০ ডলার পাঠাতে খরচ হয়েছে মাত্র দুই দশমিক ৬ শতাংশ তথা পাঁচ দশমিক ২ ডলার। অর্থাৎ সিঙ্গাপুর থেকে ভারতের তুলনায় বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে সাড়ে চারগুণ বেশি ব্যয় হচ্ছে।

    এদিকে ২০২২ সালের শেষ প্রান্তিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ২০০ ডলার পাঠাতে খরচ ছিল সাড়ে আট শতাংশ তথা ১৭ ডলার। গত বছর শেষ প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ১ শতাংশ তথা ২৪ দশমিক ২ ডলার। অথচ মালয়েশিয়া থেকে ভারতের বা নেপালের প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ব্যয় তুলনামূলক অনেক কম। গত বছর তা আরও হ্রাস পেয়েছে।

    ভারতের প্রবাসীদের এ রুটে ২০০ ডলার পাঠাতে গত বছর শেষ প্রান্তিকে খরচ হয়েছে মাত্র দুই দশমিক ২ শতাংশ তথা চার দশমিক ৪ ডলার। আর নেপালের প্রবাসীদের এ রুটে খরচ হয়েছে দুই দশমিক ৫ শতাংশ তথা পাঁচ ডলার। অর্থাৎ মালয়েশিয়া থেকে ভারতের তুলনায় বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে সাড়ে পাঁচগুণ বেশি ব্যয় হচ্ছে। নেপালের তুলনায় বেশি ব্যয় হচ্ছে চার দশমিক ৮৪ শতাংশ।

    অন্যদিকে ২০২২ সালের শেষ প্রান্তিকে ইউএই থেকে বাংলাদেশে ২০০ ডলার পাঠাতে খরচ ছিল পাঁচ শতাংশ তথা ১০ ডলার। গত বছর শেষ প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ তথা ২৭ দশমিক ২ ডলার। অর্থাৎ খরচ এক লাফে পৌনে তিনগুণ হয়ে গেছে। অথচ ইউএই থেকে শ্রীলঙ্কার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ব্যয় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। গত বছর শ্রীলঙ্কার প্রবাসীদের এ রুটে ২০০ ডলার পাঠাতে খরচ হয়েছে মাত্র দুই দশমিক ৫ শতাংশ তথা পাঁচ ডলার। অর্থাৎ ইউএই থেকে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে প্রায় ছয়গুণ ব্যয় হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘আমাদের অধিকাংশ রেমিট্যান্স আসে বিদেশি একচেঞ্জ হাউজের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে আমাদের তেমন কোনো একচেঞ্জ হাউজ নেই। তাই বিদেশি একচেঞ্জ হাউজের ওপর নির্ভর করতে হয়। এজন্য প্রায় সবাই তাদের ইচ্ছেমতো খরচ বৃদ্ধি করে। এতে আমাদের কোনো হাত নেই। তবে আমরা চেষ্টা করছি মধ্যপ্রাচ্যে এক্সচেঞ্জ হাউজ বাড়াতে। তখন রেমিট্যান্স আসার ব্যয় অনেকটাই কমিয়ে আনা যাবে।’

    প্রসঙ্গত, গত বছর রেমিট্যান্স আহরণে বিশ্বে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছিল, যার পরিমাণ ছিল ২২ দশমিক ২০৬ বিলিয়ন ডলার। এরপর ২০২২ সালে তা তিন দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়ায় ২১ দশমিক ৫০৫ বিলিয়ন ডলার। তবে গত বছর তা আবার তিন দশমিক ০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ইতিহাসে প্রথম রেমিট্যান্স প্রবাহ পাঁচ বিলিয়ন ডলার ছাড়ায় ২০০৬ সালে। এর তিন বছরের মাথায় ২০০৯ সালে তা ১০ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে রেমিট্যান্স প্রবাহ ১৫ বিলিয়ন ডলার ছাড়ানোর জন্য ছয় বছর অপেক্ষা করতে হয়। ২০১৫ সালে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ১৫ দশমিক ২৯৬ বিলিয়ন ডলার। তবে পরের দুই বছর (২০১৬ ও ২০১৭ সাল) তা আবার ১৩ বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়।

    ২০১৮ সালে আবারও রেমিট্যান্স প্রবাহ ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৩৬৪ বিলিয়ন ডলার। ২০২০ সালে তা ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওই বছর রেমিট্যান্স এসেছিল ২১ দশমিক ৭৫২ বিলিয়ন ডলার। মূলত করোনার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠাতে শুরু করায় পরপর দুই বছর উচ্চ রেমিট্যান্স আসে। এতে ২০২১ সালে তা ২২ বিলিয়ন ছাড়িয়ে যায়। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/৩০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.