রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৬ অক্টোবর কোম্পানীর প্রধান কার্যালয়ের (৫০ কাকরাইল, ঢাকা, রূপালী লাইফ টাওয়ার) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি, কোম্পানী পরিচালকগণ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াসহ কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীগণ।

মরহুমের রুহের মাগফেরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর ও রূপালী লাইফের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা মুফতি কাফিল উদ্দিন সরকার।

২০০১ সালের ২০ অক্টোবর আলহাজ্ব মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/ জীবীকো/সখবি/ সন্ধ্যা, ২৮ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version