Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ধারাবাহিকভাবে দারিদ্র্য কমলেও বেড়েছে আয়বৈষম্য

    অক্টোবর ১৭, ২০২৩ ৪:১৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে দারিদ্র্য কমলেও বেড়েছে আয়বৈষম্য। করোনা মহামারির মতো ভয়াবহ দুর্যোগ সামলিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের হিসাবে সার্বিক দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে। এর মধ্যে পল্লী অঞ্চলে ২০ দশমিক ৫ এবং শহরে ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে ২০১৬ সালের জরিপে এই হার ছিল ২৪ দশমিক ৩ এবং ২০১০ সালের হিসাবে ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। এক্ষেত্রে ধারবাহিকভাবে কমছে দারিদ্র্যের হার। 

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘খানার আয়-ব্যয় জরিপ-২০২২’ এর প্রাথমিক ফলাফলে উঠে আসে এসব তথ্য। তবে আগামী ডিসেম্বর মাসে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ। 

    এ প্রেক্ষাপটে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটির মূল কথা হলো বিশ্বব্যাপী দারিদ্র্য, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করা। ১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তের আলোকে ১৯৯৩ সাল থেকে ১৭ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। 

    এদিকে সরকারি গবেষণা সংস্থার তথ্যে বলা হয়েছে, করোনার ধাক্কায় দেশের শহরের দরিদ্র মানুষের মধ্যে ৫১ শতাংশ নতুন করে দরিদ্র হয়েছেন। তারা দারিদ্র্যসীমার উপরে উঠে এলেও করোনা মহামারির সময়ে আবার নিচে নেমে আসেন। তবে বিভিন্ন গবেষণা সংস্থা বলেছিল ওই সময় দারিদ্র্য হার বেড়ে দ্বিগুণ হয়েছিল। সেটি পুরোপুরি ঠিক নয়। দারিদ্র্য হার বাড়লেও তা ছিল সাময়িক। সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৩০ লাখ মানুষকে নতুন করে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুদিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলনের প্রথম দিন এসব তথ্য তুলে ধরা হয়। 

    বিবিএসের তথ্য বলছে, অতি দারিদ্র্যের হার ২০২২ সালে জাতীয়ভাবে কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশে। এর মধ্যে পল্লী এলাকায় ছয় দশমিক পাঁচ শতাংশ এবং শহর এলাকায় তিন দশমিক আট শতাংশ। ২০১৬ সালের হিসাব অনুযায়ী এটি ছিল ১২ দশমিক নয় শতাংশ। 

    প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের হিসাবে আয়ের বৈষম্য বেড়েছে। যেটি গিনি সহগের মান (বিশ্বব্যাংকের হিসাব পদ্ধতি) শূন্য দশমিক ৪৯৯, যা ২০১৬ সালে ছিল শূন্য দশমিক ৪৮২। ২০১০ সালে এটি ছিল শূন্য দশমিক ৪৫৮। অন্যদিকে বেড়েছে ভোগ বৈষম্যও। ২০২২ সালের হিসাবে ভোগব্যয়ের জন্য গিনি সহগের মান শূন্য ৩৩৪ যা ২০১৬ সালে ছিল শূন্য দশমিক ৩২৪। তবে ২০১০ সালে এটি ছিল শূন্য দশমিক ৩২১।

    অকা/প্র/ সকাল, ১৭ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অর্থনীতি আয়বৈষম্য দারিদ্র্য ধারাবাহিকভাবে দারিদ্র্য কমলেও বেড়েছে আয়বৈষম্য বাণিজ্য

    এই বিষয়ে আরও সংবাদ

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.