বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে বীমা খাতের উন্নয়নে কর্মপন্থা নির্ধারণ ও সার্বিক বিষয়ে মত বিনিময় সভা ২০ মে সন্ধ্যায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়।
স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন হোসেন আখতার, চেয়ারম্যান সিটি ইন্স্যুরেন্স পিএলসি, আবদুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স পিএলসি, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বিআইএ, মজিবুল ইসলাম, চেয়ারম্যান, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, তৌহিদ সামাদ, চেয়ারম্যান, বাংলাদেশ জেনাঃ ইনসিওরেন্স কোম্পানি পিএলসি, এএসএম ওয়াহেদউজ্জামান, চেয়ারম্যান, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি এবং মাহবুবুর রহমান, চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি প্রমূখ।
সভায় রিজওয়ান-উর রহমান, ভাইস-চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি এবং এ কে এম মনিরুল হক, চেয়ারম্যান, নিটল ইন্স্যুরেন্স পিএলসি ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য পেশ করেন।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স য়েশন এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি দ্রুত বীমা দাবী পরিশোধের বিষয়ে এসোসিয়েশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর আদেশ যথাযথভাবে অনুসরন করার অনুরোধ জানান জানান। খবর বিজ্ঞপ্তির
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

