Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ন্যায্য মজুরি থেকে শ্রমিককে বঞ্চিত করা যাবে না

    অক্টোবর ২৭, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণUpdated:অক্টোবর ২৭, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিকের অংশগ্রহণের সমতাকে বিবেচনায় রেখে জীবন ধারণের মতো মজুরি নির্ধারণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যকারিতা নিয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা। ২৭ অক্টোবর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এ গোলটেবিলের আয়োজন করে।

    বৈঠকে বক্তারা বলেন, শিল্পের অস্তিত্ব রার দোহাই দিয়ে ন্যায্য মজুরি থেকে শ্রমিককে বঞ্চিত করা যাবে না। বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মামুনুর রশিদ।

    বক্তারা বলেন, শ্রমিককে বঞ্চিত করার মনোভাব কাটিয়ে তাদের জীবনমান ও অর্থনৈতিক মতায়ন, বাজার পরিস্থিতি, মূল্যবৃদ্ধি ইত্যাদি বিবেচনায় রাখতে হবে। ঠিকাদারি ব্যবস্থার কারণে মজুরি প্রাপ্তির ক্ষেত্রে শ্রমিকের যে হয়রানি হয় তার অবসান ঘটাতে হবে। তারা বলেন, সমীার মাধ্যমে শ্রমিকদের চাহিদা নিরূপণ করে ন্যূনতম মজুরি বোর্ডকে মজুরি নির্ধারণ করার প্রয়োজনীয়তা রয়েছে।

    এ ছাড়া মজুরি বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রতি পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠন না করে বরং তা প্রতি তিন বছর পর গঠন করলে সেটি সময়োপযোগী ও অধিক কার্যকরী হবে। বোর্ডের গঠন ও কার্যক্রমের সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় রাখতে হবে।

    বক্তারা বলেন, তবে মালিকের সাধ্য ও শ্রমিকের চাহিদাকে বিবেচনায় রেখে আইনগত ও যুক্তিসঙ্গতভাবে মজুরি নির্ধারণ করা প্রয়োজন। মজুরি বোর্ডে ভারসাম্যমূলক প্রতিনিধিত্ব এবং সদস্যদের দায়বদ্ধতা নিশ্চিত করা দরকার। মজুরি বাস্তবায়ন নিশ্চিতকরণের অগ্রগতি পর্যালোচনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের জোরালো ভূমিকা রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

    বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির কারণে আগের মজুরিতে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। মজুরি নির্ধারণে এ বিষয়টি জোরালোভাবে বিবেচনায় রাখতে হবে। এ ছাড়া বোর্ডের মানসম্পন্ন পরিচালনা পদ্ধতিও নির্ধারণ করা দরকার এবং সেক্টরের সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি করা প্রয়োজন। অধিকারবঞ্চিত হলে জীবন বাঁচানোর তাগিদ শ্রমিককে প্রতিবাদী করে তোলে। এ বিষয়টি পুঁজি বিনিয়োগকারী, মালিকপ ও সরকারকে বুঝতে হবে।

    নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, বোর্ডের নিজস্ব সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই মজুরি বোর্ডকে কাজ করতে হচ্ছে। তিনি মন্তব্য করেন, শ্রমিকপ তাদের অধিকারের কথা মালিকপরে মতো জোরালোভাবে তুলে ধরতে পারেন নাÑ এ কথা মালিকপকে বিবেচনায় রেখে তাদের শ্রমিকবান্ধব হতে হবে। ●

    অকা/শ্রবা/ফর/রাত/২৭ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    শ্রম বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

    মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি

    শ্রম অভিবাসন শুধু ব্যক্তি নয়- অর্থনীতির জন্য বড় শক্তি

    ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া- আসিফ নজরুল

    ১৯টি পণ্য আনতে পারবে বিদেশ থেকে ফেরার সময়

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বজ্রপাতে শেষ অনুশীলনই হলো না স্পেনের

    কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দেশনা

    আগস্টেই মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস

    টানা ৩৭ ম্যাচে হারের মুখ দেখেনি স্পেন

    আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

    বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

    বন্যা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে ধরা’র আহ্বান

    সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ২০৩০ সালে দেশে বিদ্যুতের চাহিদা হতে পারে ২৪০০০ মেগাওয়াট

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    ইরানের নিয়ন্ত্রণে নেই হরমুজ প্রণালি

    ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

    বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি

    মুক্তিযুদ্ধের সত্য স্বীকারেই গণতন্ত্রের শক্তি

    ডিসেম্বরে আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির লক্ষ্য

    ব্যবসা সহজে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
    এলসি ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ

    রংপুরে একদিনেই ঝরেছে ৫ প্রাণ

    দেশে বেড়েছে ক্রেডিট কার্ডের লেনদেন

    মৌলিক গান নিয়ে আশফাকুল বারী রুমনের ‘অপেক্ষা’

    ব্যালন ডি’অরের দৌঁড়ে নতুন আলোচনায় মেসি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.